৭/২৪. অধ্যায়ঃ

সলাতের কোন রাক'আত ভুলে গেলে ইক্বামাত বলা প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৬৪

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ سُوَيْدَ بْنَ قَيْسٍ حَدَّثَهُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمًا فَسَلَّمَ وَقَدْ بَقِيَتْ مِنَ الصَّلَاةِ رَكْعَةٌ، فَأَدْرَكَهُ رَجُلٌ فَقَالَ: نَسِيتَ مِنَ الصَّلَاةِ رَكْعَةً فَدَخَلَ الْمَسْجِدَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ , فَصَلَّى لِلنَّاسِ رَكْعَةً " فَأَخْبَرْتُ بِذَلِكَ النَّاسَ , فَقَالُوا لِي: أَتَعْرِفُ الرَّجُلَ؟ قُلْتُ: لَا. إِلَّا أَنْ أَرَاهُ، فَمَرَّ بِي , فَقُلْتُ: هَذَا هُوَ. قَالُوا: هَذَا طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ

মু’আবিয়া ইব্‌ন খুদায়জ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করেন এবং সালাম ফেরান। কিন্তু এক রাকাত সালাত তাঁর বাকী রয়ে গিয়েছিল। এক ব্যক্তি তা মনে করিয়ে দিলেন এবং বললেন, আপনি এক রাকাত সালাত ভুলে গেছেন। তারপর রসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করেন এবং বিলাল (রাঃ)-কে ইকামাত দিতে বললেন, বিলাল (রাঃ) ইকামাত দিলেন। তিনি লোকদের নিয়ে এক রাকাত সালাত আদায় করেন।আমি যখন এ ঘটনা লোকদের কাছে বর্ণনা করি তখন তারা আমাকে বলল, আপনি কি লোকটিকে চিনেন? আমি বললাম, না, তাঁকে আমি চিনি না। তবে তাঁকে দেখলে চিনতে পারব। সে ব্যক্তি আমার সামনে এলে আমি বললাম, ইনিই সে লোক। লোকেরা বলল, ইনি হলেন তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন