৭/৩৪. অধ্যায়ঃ
আযানের উত্তর দেয়ার সাওয়াব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৬৭৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৭৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ بُكَيْرَ بْنَ الْأَشَجِّ حَدَّثَهُ، أَنَّ عَلِيَّ بْنَ خَالِدٍ الْدُؤَلِيَّ حَدَّثَهُ، أَنَّ النَّضْرَ بْنَ سُفْيَانَ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ بِلَالٌ يُنَادِي، فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ مِثْلَ هَذَا يَقِينًا دَخَلَ الْجَنَّةَ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে ছিলাম। এমন সময় বিলাল (রাঃ) আজান দেয়ার জন্যে দাঁড়ালেন। তিনি আজান শেষ করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে তা বলবে সে জান্নাতে প্রবেশ করবে।
