৭/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৬৭৫ - আযান
মুয়াযযিনের অনুরূপ শাহাদাতের বাক্য বলা
সুনানে আন-নাসায়ী : ৬৭৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬৭৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُجَمِّعِ بْنِ يَحْيَى الْأَنْصَارِيِّ قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَالَ: " اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ فَكَبَّرَ اثْنَتَيْنِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ». ثُمَّ قَالَ: «حَدَّثَنِي هَكَذَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
মুজাম্মি‘ ইব্ন ইয়াহ্ইয়া আনসারী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ উমামাহ্ ইবনু সাহল ইবনু হুনায়ফ (রাঃ)-এর নিকটে বসা ছিলাম। এমন সময় মুয়াজ্জিন আজান দিলেন, তাতে দু'বার "আল্ল-হু আকবার" বললেন; তিনিও দু'বার বললেন। মুয়াজ্জিন "আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হ” বললেন, তিনিও দু'বার বললেন। মুয়াজ্জিন "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ” বললেন, তিনিও দু'বার বললেন। তারপর তিনি বলেন, মু'আবিয়াহ্ ইবনু আবূ সুফ্টয়ান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে আমাকে এরূপ বর্ণনা করেছেন।
