৭/৪২. অধ্যায়ঃ
ইমাম বের হওয়ার সময় মুয়াযযিন কর্তৃক ইক্বামাত বলা
সুনানে নাসাঈ : ৬৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮৭
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي خَرَجْتُ»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সালাতের ইকামত দেয়া হলে আমাকে বের হতে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না।
