৭/৪১. অধ্যায়ঃ
সলাত শুরু করার সময় সম্পর্কে মুয়াযযিন কর্তৃক ইমামকে জানানো
সুনানে নাসাঈ : ৬৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ وَيُونُسُ وَعَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُمْ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاء إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ، وَيَسْجُدُ سَجْدَةً قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ بِالْإِقَامَةِ، فَيَخْرُجُ مَعَهُ» وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى بَعْضٍ فِي الْحَدِيثِ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) ইশার সালাতের পর থেকে ফজরের সালাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন এবং প্রতি দুই রাকাতে সালাম ফিরাতেন। বিতরের এক রাকাত সালাত আদায় করতেন। তিনি (ﷺ) এত দীর্ঘ সিজদা করতেন যে, সে সময়ে তোমাদের একজন কুরআনের পঞ্চাশটি আয়াত পড়তে পারে। তারপর মাথা উঠাতেন। মুয়াজ্জিন আজান দেওয়া শেষ করলে তিনি (ﷺ) ফজরের সালাতের সময় জাগ্রত হয়ে দুই রাকাত সংক্ষিপ্ত সালাত আদায় করতেন এবং ডান কাতে শুয়ে পড়তেন। মুয়াজ্জিন ইকামাতের সময় তাঁর কাছে আসত। তিনি তার সাথে বের হয়ে যেতেন। এ হাদিস বর্ণনার ক্ষেত্রে কোন কোন বর্ণনাকারী কোন কোন বর্ণনা করার চেয়ে কিছু বেশি বর্ণনা করেছেন।
[১] অর্থাৎ দু’ রাক’আতের সাথে এক রাক’আত যুক্ত করে বিতর সালাতকে তিন রাক’আত আদায় করতেন এবং তিন রাক’আত শেষে সালাম ফিরাতেন। বিতর সালাত সম্পর্কে এ কিতাবের ‘কিয়ামুল লায়ল’ অধ্যায়ে বিস্তারিত আলোচনা রয়েছে। -অনুবাদক
