৭/৪০. অধ্যায়ঃ
আযানের পর মাসজিদ হতে বাইরে যেতে কঠোরতা আরোপ প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৬৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ، عَنْ أَبِي الشَّعْثَاءِ قَالَ: خَرَجَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ مَا نُودِيَ بِالصَّلَاةِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবূ শা’সা (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের জন্য আযান দেয়ার পর এক ব্যক্তি মসজিদ হতে বের হয়ে গেল। আবু হুরায়রা (রাঃ) বললেন, এ ব্যক্তি আবুল কাসিম (ﷺ)-এর অবাধ্য হল।
