১/৫৬. অধ্যায়ঃ
ঋতুবতী মহিলার উচ্ছিষ্ট
সুনানে নাসাঈ : ৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أَتَعَرَّقُ الْعَرْقَ «فَيَضَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ، وَكُنْتُ أَشْرَبُ مِنَ الْإِنَاءِ فَيَضَعُ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হাড় থেকে দাঁত দিয়ে গোশত ছিঁড়ে খেতাম। আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ (ﷺ)-ও সেখানেই মুখ রাখতেন। অথচ তখন আমি হায়েজা ছিলাম। আমি পাত্রের যে স্থানে পানি পান করতাম তিনিও সে স্থানে মুখ রেখে পানি পান করতেন। আমি তখন হায়েজা ছিলাম।
