৯/১৬. অধ্যায়ঃ
শুধুমাত্র লুঙ্গি পরিধান করে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৭৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৬৬
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِينَ أُزْرَهُمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، فَقِيلَ لِلنِّسَاءِ: «لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا»
সাহল ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছেলেদের মতো লুঙ্গি গিরা দিয়ে সালাত আদায় করতেন। নারীদের বলা হতো, পুরুষেরা সোজা হয়ে বসার আগে তোমরা সিজদা থেকে তোমাদের মাথা ওঠাবে না।
