৯/১৫. অধ্যায়ঃ
এক জামা পড়ে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৭৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৬৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا الْعَطَّافُ، عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَأَكُونُ فِي الصَّيْدِ ولَيْسَ عَلَيَّ إِلَّا الْقَمِيصُ أَفَأُصَلِّي فِيهِ؟ قَالَ: «وَزُرَّهُ عَلَيْكَ وَلَوْ بِشَوْكَةٍ»
সালামা ইব্ন আক্ওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! আমি শিকার করতে যাই তখন একটি জামা ব্যতীত আমার আর কিছু থাকে না। আমি কি তাতেই সালাত আদায় করব? তিনি বললেন, তার বোতাম লাগিয়ে নিবে কাঁটা দ্বারা হলেও।
[২] গেরেবান জামার গলার বা বুকের দিকে উন্মুক্ত অংশ। গেরেবান বন্ধ করার উদ্দেশ্য এই যে, এতে ভেতরের দিকে সতর দেখা যাবে না।
