৯/১৪. অধ্যায়ঃ
এক বস্ত্রে সলাত
সুনানে নাসাঈ : ৭৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৬৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»
উমর ইব্ন আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে উম্মু সালামার গৃহে একটি বস্ত্রে তার দুই দিক তাঁর দুই কাঁধের উপর রেখে সালাত আদায় করতে দেখেছেন।
