১০/২১. অধ্যায়ঃ
ইমামের সাথে একজন বাচ্চা এবং একজন মহিলা থাকলে ইমামের স্থান
সুনানে নাসাঈ : ৮০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ قَزَعَةَ مَوْلًى لِعَبْدِ قَيْسٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «صَلَّيْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةُ خَلْفَنَا تُصَلِّي مَعَنَا، وَأَنَا إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُصَلِّي مَعَهُ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবি (ﷺ)-এর পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেছি। তখন আয়িশা (রাঃ) আমাদের পেছনে দাঁড়িয়ে আমাদের সাথে সালাত আদায় করেন। আর আমি নবি (ﷺ)-এর পাশে দাঁড়িয়ে তাঁর সাথে সালাত পড়ি।
