১০/৩৮. অধ্যায়ঃ

ইমামের আগে কোন কাজ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩০

أَخْبَرَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: صَلَّى بِنَا أَبُو مُوسَى، فَلَمَّا كَانَ فِي الْقَعْدَةِ دَخَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ: أُقِرَّتِ الصَّلَاةُ بِالْبِرِّ وَالزَّكَاةِ، فَلَمَّا سَلَّمَ أَبُو مُوسَى أَقْبَلَ عَلَى الْقَوْمِ فَقَالَ: أَيُّكُمُ الْقَائِلُ هَذِهِ الْكَلِمَةَ؟ فَأَرَمَّ الْقَوْمُ. قَالَ: يَا حِطَّانُ، لَعَلَّكَ قُلْتَهَا. قَالَ: لَا وَقَدْ خَشِيتُ أَنْ تَبْكَعَنِي بِهَا فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُنَا صَلَاتَنَا وَسُنَّتَنَا فَقَالَ: " إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَالَ: {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ. يُجِبْكُمُ اللَّهُ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ يَسْمَعِ اللَّهُ لَكُمْ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا؛ فَإِنَّ الْإِمَامَ يَسْجُدُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ ". قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَتِلْكَ بِتِلْكَ»

হিত্তান ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবু মূসা (রাঃ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন। যখন তিনি বৈঠকে ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করে বলল, “সালাত নেকি এবং যাকাত-এর সাথে মিলিত হয়েছে।” আবু মূসা (রাঃ) যখন সালাম ফিরালেন তখন তিনি লোকেদের দিকে ফিরে বললেন, তোমাদের মধ্যে কে এ কথা বলেছে? তখন লোক নীরব হয়ে গেল; তিনি বললেন, হে হিত্তান! হয়ত তুমি এটা বলে থাকবে। না, আমি ভয় করেছিলাম, আপনি এর জন্যে আমাকে দোষারোপ করবেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সালাত ও তার নিয়ম-কানুন শিক্ষা দিয়েছেন। ইমাম এজন্যে যে, তাঁর অনুসরণ করা হবে। যখন তিনি তাকবির বলেন, তোমরাও তাকবির বলবে, আর যখন তিনিغَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَবলেন, তখন তোমরা "আমীন” বলবে। তাহলে আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করবেন।আর যখন তিনি রুকু করবেন তখন তোমরাও রুকু করবে। আর যখন তিনি মাথা উঠিয়ে "সামি' আল্লাহু লিমান হামিদাহ" বলবেন, তখন তোমরা বলবে "রব্বানা লাকাল হাম্দ" আল্লাহ তোমাদের কথা শুনবেন। আর যখন ইমাম সিজদা করেন, তোমরাও সিজদা করবে, যখন সিজদা থেকে মাথা উঠাবে তোমরাও মাথা উঠাবে। কারণ ইমাম তোমাদের আগে সিজদা করবেন এবং তোমাদের আগে মাথা উঠাবেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এটা তার সমান হয়ে যাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন