১০/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৮৩৩ - আবু বকর (রাঃ)-এর ইমামতি
বসে সলাত আদায়কারী ইমামের ইকতিদা করা
নবীজির অসুস্থতায় আবু বকর (রাঃ)-এর ইমামতির হাদিস
সুনানে আন-নাসায়ী : ৮৩৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৮৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُومُ فِي مَقَامِكَ لَا يُسْمِعُ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ. فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ، فَقَالَتْ لَهُ فَقَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبَاتُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ».قَالَتْ: فَأَمَرُوا أَبَا بَكْرٍ، فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً قَالَتْ: فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلَاهُ تَخُطَّانِ فِي الْأَرْضِ، فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ فَذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ قُمْ كَمَا أَنْتَ. قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَامَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ جَالِسًا، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا، وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ يَقْتَدُونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ যখন বেড়ে গেল তখন বিলাল (রাঃ) তাঁকে সালাতের খবর দিতে আসলেন। তিনি বললেন, আবূ বাক্ (রাঃ)-কে বল সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আবূ বাক্স (রাঃ) একজন কোমল-হৃদয় লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তিনি লোকেদের ক্বিরাআত শুনাতে পারবেন না। অতএব, যদি আপনি 'উমর (রাঃ)-কে আদেশ করতেন তবে ভালো হত। তিনি বললেন, আবূ বাক্স (রাঃ)-কে বল তিনি যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে।তারপর আমি হাফসাহ্ (রাঃ)-কে আমার কথা বলার জন্যে বললাম। তিনিও তাঁকে তা বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা ঐ সকল মেয়েদের ন্যায় যারা ইউসুফ (আঃ)-এর ব্যাপারে জড়িত ছিল। আবূ বাক্স (রাঃ)-কে বল লোকেদের নিয়ে সালাত আদায় করতে। তিনি ['আয়িশাহ্ (রাঃ) বলেন, তাঁকে নির্দেশ দেয়ার পর নাবী (ﷺ) কিছুটা সুস্থতা অনুভব করলে দাঁড়িয়ে দু'জন লোকের কাঁধে ভর দিয়ে চললেন আর তাঁর পদদ্বয় মাটিতে হেঁচড়াচ্ছিল। যখন তিনি মসজিদে ঢুকলেন, আবূ বাক্ (রাঃ) তাঁর আগমন বুঝে পিছনে হটতে চাইলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় নিজ অবস্থায় থাকতে বললেন।'আয়িশাহ্ (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) এসে আবূ বাক্স (রাঃ)-এর বাম দিকে দাঁড়ালেন এবং লোকেদের সাথে বসে সালাত আদায় করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের নিয়ে সালাত আদায় করলেন বসে বসে, আবূ বাক্স (রাঃ) ছিলেন দাঁড়ানো। আবূ বাক্স (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ করছিলেন আর অন্যান্য লোক অনুসরণ করছিল আবূ বাক্স (রাঃ)-এর সালাতের।
[১] আবূ বকর (রাঃ) লোকদের রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তাকবীর শোনাতেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ৮৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অসুস্থতার সময় জামাআতের সালাত পরিচালনার ঘটনা এসেছে। অসুস্থতা বেড়ে গেলে তিনি আবু বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দেন। আয়িশা (রাঃ) আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয় ও কান্নার কারণে কিরাআত শোনাতে অসুবিধা হতে পারে বলে উমর (রাঃ)-এর কথা বলেন। তবু নবী (صلى الله عليه وسلم) আবু বকর (রাঃ)-কেই ইমামতির নির্দেশ পুনরায় দেন। পরে নবী (صلى الله عليه وسلم) কিছুটা সুস্থ বোধ করলে দুই ব্যক্তির সাহায্যে মসজিদে আসেন। আবু বকর (রাঃ) পেছনে সরে যেতে চাইলে তিনি ইশারায় নিজ জায়গায় থাকতে বলেন। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁর বাম পাশে বসে সালাত আদায় করেন। আবু বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে অনুসরণ করেন এবং লোকেরা আবু বকর (রাঃ)-কে অনুসরণ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) অসুস্থতার সময় আবু বকর (রাঃ)-কে ইমামতির নির্দেশ দেন।
- নির্দেশ পুনরায় দেওয়ার পর আবু বকর (রাঃ) লোকদের নিয়ে সালাত আদায় করেন।
- নবী (صلى الله عليه وسلم) মসজিদে এলে আবু বকর (রাঃ)-কে নিজ জায়গায় থাকতে ইশারা করেন।
- সালাতের মধ্যে অনুসরণের ধারাটি শৃঙ্খলার সঙ্গে বজায় ছিল।
