১০/৪০. অধ্যায়ঃ
বসে সলাত আদায়কারী ইমামের ইকতিদা করা
সুনানে নাসাঈ : ৮৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩৪
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: أَلَا تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» فَقُلْنَا: لَا. وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لَا. هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ». فَفَعَلْنَا فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ، ثُمَّ أُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ مِثْلَ قَوْلِهِ قَالَتْ: وَالنَّاسُ عُكُوفٌ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةِ الْعِشَاء، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ أَنْ صَلِّ بِالنَّاسِ، فَجَاءَهُ الرَّسُولُ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا رَقِيقًا فَقَالَ: يَا عُمَرُ صَلِّ بِالنَّاسِ. فَقَالَ: أَنْتَ أَحَقُّ بِذَلِكَ فَصَلَّى بِهِمْ أَبُو بَكْرٍ تِلْكَ الْأَيَّامَ، ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَجَاءَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا الْعَبَّاسُ لِصَلَاةِ الظُّهْرِ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا يَتَأَخَّرَ وَأَمَرَهُمَا فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِهِ، فَجَعَلَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا " فَدَخَلْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ: أَلَا أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي عَائِشَةُ عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَعَمْ. فَحَدَّثْتُهُ , فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا غَيْرَ أَنَّهُ قَالَ: أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ الْعَبَّاسِ؟ قُلْتُ: لَا. قَالَ: هُوَ عَلِيٌّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ
উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-এর নিকট গিয়ে বললাম, আপনি কি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ সম্পর্কে জানাবেন না? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, না, হে আল্লাহর রাসূল! তারা আপনার প্রতীক্ষা করছে, তিনি (ﷺ) বললেন, আমার জন্যে পাত্রে কিছু পানি রাখ। আমরা তা রাখলে তিনি গোসল করলেন এবং মসজিদে যাওয়ার ইচ্ছা করলেন। ইত্যবসরে তিনি (ﷺ) সংজ্ঞাহীন হন। তারপর কিছুটা সুস্থ হয়ে বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, না, হে আল্লাহর রাসূল! তারা আপনার প্রতীক্ষা করছে। তিনি (ﷺ) বললেন, আমার জন্যে পাত্রে কিছু পানি রাখ। আমরা যখন পানি রাখলাম তখন তিনি গোসল করলেন। তারপর দাঁড়াবার ইচ্ছা করলেন আবার তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তৃতীয়বারও তিনি ঐরূপ বললেন। আয়িশা (রাঃ) বলেন, তখন লোকেরা মসজিদে ইশার সালাতের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতীক্ষা করছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-এর নিকট লোক পাঠিয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করতে বললেন। সে লোক এসে তাঁকে খবর দিল যে, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে বলেছেন। আবু বকর (রাঃ) ছিলেন কোমল হৃদয়ের লোক। তিনি উমর (রাঃ)-কে বললেন, হে উমর! লোকেদের নিয়ে সালাত আদায় করুন। তিনি বললেন, এ কাজের জন্যে আপনিই উপযুক্ত। তারপর আবু বকর (রাঃ) এ কয়দিন লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।এরপর রাসূলুল্লাহ (ﷺ) কিছুটা সুস্থ অনুভব করলেন এবং তিনি দুজন লোকের কাঁধে ভর করে যুহরের সালাতের জন্যে আসলেন। তাঁদের একজন ছিলেন আব্বাস (রাঃ)। যখন আবু বকর (রাঃ) তাঁকে দেখলেন তখন তিনি পিছে হটতে চাইলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় পিছে হটতে নিষেধ করলেন এবং এ দুই ব্যক্তিকে আদেশ করলে তাঁরা তাঁকে আবু বকর-এর পাশে বসিয়ে দিলেন। তখন আবু বকর (রাঃ) দাঁড়িয়ে সালাত আদায় করলেন। আর লোকেরা আবু বকর-এর অনুসরণ করছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) বসে সালাত আদায় করছিলেন। বর্ণনাকারী বলেন, তারপর আমি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে বললাম, আয়িশা (রাঃ) আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্বন্ধে যা বলেছেন, তা কি আপনার কাছে বর্ণনা করব? তিনি বললেন, হ্যাঁ। আমি তাঁর কাছে বর্ণনা করলাম। তিনি তার কোন কিছুই অস্বীকার করলেন না।তবে তিনি বললেন, তিনি তোমার কাছে ঐ ব্যক্তির নাম বলছেন কি? যিনি আব্বাস-এর সঙ্গে ছিলেন? আমি বললাম, না। ইবন আব্বাস (রাঃ) বললেন, তিনি ছিলেন আলি (রাঃ)।
