১০/৪১. অধ্যায়ঃ
ইমাম ও মুক্তাদীর নিয়্যাতের ভিন্নতা
সুনানে নাসাঈ : ৮৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ يَؤُمُّهُمْ، فَأَخَّرَ ذَاتَ لَيْلَةٍ الصَّلَاةَ، وَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ إِلَى قَوْمِهِ يَؤُمُّهُمْ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، فَلَمَّا سَمِعَ رَجُلٌ مِنَ الْقَوْمِ تَأَخَّرَ فَصَلَّى، ثُمَّ خَرَجَ فَقَالُوا: نَافَقْتَ يَا فُلَانُ. فَقَالَ: وَاللَّهِ مَا نَافَقْتُ وَلَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخْبِرُهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مُعَاذًا يُصَلِّي مَعَكَ ثُمَّ يَأْتِينَا فَيَؤُمُّنَا، وَإِنَّكَ أَخَّرْتَ الصَّلَاةَ الْبَارِحَةَ فَصَلَّى مَعَكَ ثُمَّ رَجَعَ فَأَمَّنَا فَاسْتَفْتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ فَلَمَّا سَمِعْتُ ذَلِكَ تَأَخَّرْتُ فَصَلَّيْتُ، وَإِنَّمَا نَحْنُ أَصْحَابُ نَوَاضِحَ نَعْمَلُ بِأَيْدِينَا "، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ، اقْرَأْ بِسُورَةِ كَذَا وَسُورَةِ كَذَا»
আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আখবারানা মুহাম্মাদ ইবন মনসুর ক্বালা: হাদ্দাসানা সুফইয়ান, আন আমর ক্বালা: সামিতু জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি যে, মু‘আয (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করে তারপর স্বীয় সম্প্রদায়ের নিকট ফিরে এসে তাদের ইমাম হয়ে সালাত আদায় করতেন। একদা নবী (ﷺ)-এর সাথে তিনি বিলম্বে সালাত আদায় করে তাঁর সম্প্রদায়ের নিকট ফিরে এসে সালাত আদায় করেন এবং সূরা বাকারা পাঠ করলেন। সম্প্রদায়ের এক ব্যক্তি এমন ক্বিরাআত শুনে সালাত থেকে সরে পড়ল এবং একা একা সালাত আদায় করে বেরিয়ে পড়ল। লোকেরা তাকে বলল, হে অমুক! তুমি কি মুনাফিক হয়ে গেছ? সে বলল, আল্লাহর কসম, আমি মুনাফিক হইনি। আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে তাঁকে বিষয়টি বলব।তারপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! মু‘আয আপনার সঙ্গে সালাত আদায় করেন। আপনি গত রাতে ইশার সালাত আদায় করতে বিলম্ব করেন। তিনি আপনার সঙ্গে সালাত আদায় করার পর আমাদের ইমামত করতে যান এবং তিনি সূরা বাকারা আরম্ভ করে দেন। আমি তা শুনে পিছনে হটে যাই এবং একাকী সালাত আদায় করি। আমরা উটের রাখাল, আমরা নিজ হাতে কাজ করি। তখন নবী (ﷺ) বললেন, হে মু‘আয! তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? তুমি ঐ সূরা পাঠ কর।
[১] ইসলামের প্রাথমিক যুগে এ ধরনের এক ওয়াক্তে ফরয সালাত ফরয হিসেবে দু’বার আদায় করা বৈধ ছিল।। পরবর্তীতে তা রহিত হয়ে যায়।
