১০/৪১. অধ্যায়ঃ
ইমাম ও মুক্তাদীর নিয়্যাতের ভিন্নতা
সুনানে নাসাঈ : ৮৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ صَلَّى صَلَاةَ الْخَوْفِ، فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَتَيْنِ وَبِالَّذِينَ جَاءُوا رَكْعَتَيْنِ، فَكَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا وَلِهَؤُلَاءِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ»
আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। একবার তিনি ভয়কালীন সালাত আদায় করলেন। তিনি প্রথমে তাঁর পিছনের লোকেদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। আর যারা পরে আসলো তাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। ফলে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত চার রাকাত হলো আর অন্যদের হলো দুই দুই রাকাত।
