১০/৪৬. অধ্যায়ঃ
নফল সলাতের জামা'আত
সুনানে নাসাঈ : ৮৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪৪
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودٍ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ السُّيُولَ لَتَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي فَأُحِبُّ أَنْ تَأْتِيَنِي فَتُصَلِّيَ فِي مَكَانٍ مِنْ بَيْتِي أَتَّخِذُهُ مَسْجِدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَنَفْعَلُ». فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيْنَ تُرِيدُ؟»، فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَفَفْنَا خَلْفَهُ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ
ইত্বান ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার সম্প্রদায়ের মসজিদ এবং আমার মাঝে পানির স্রোত বাধা সৃষ্টি করে। অতএব আমি পছন্দ করি যে, আপনি আমার বাড়ি এসে আমার ঘরের এক স্থানে সালাত আদায় করেন এবং আমি তা মসজিদ বানিয়ে নেব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তাই করব।তারপর রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন, কোথায় সালাত আদায় করা তুমি পছন্দ কর? আমি ঘরের একদিকে ইশারা করলে রাসূলুল্লাহ (ﷺ) তথায় দাঁড়ালেন। আমরা তাঁর পেছনে কাতার বেঁধে দাঁড়ালাম। তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন।
