১১/৫৬. অধ্যায়ঃ
যুহরের সলাতের প্রথম রাক'আতে ক্বিয়াম লম্বা করা
সুনানে নাসাঈ : ৯৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৭৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ سَعِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ، قَالَ: «لَقَدْ كَانَتْ صَلَاةُ الظُّهْرِ تُقَامُ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْبَقِيعِ فَيَقْضِي حَاجَتَهُ، ثُمَّ يَتَوَضَّأُ، ثُمَّ يَجِيءُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّكْعَةِ الْأُولَى يُطَوِّلُهَا»
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
যুহরের সালাত শুরু হত। এরপর কোন ব্যক্তি বাকী' এর দিকে গিয়ে তার প্রয়োজন শেষ করত। তারপর ওজু করে এসে দেখতে পেত রাসূলুল্লাহ (ﷺ) প্রথম রাকাতে রয়েছেন। তিনি তা এত লম্বা করতেন।
