৯/১৮৮. অধ্যায়ঃ
ফজর ও আসরের নামাযের ফযীলত
রিয়াদুস সলেহিন : ২/১০৫৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১০৫৫
وَعَنْ أَبي زُهَيرٍ عُمَارَةَ بنِ رُؤَيْبَةَ رضي الله عنه قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُوْلُ: «لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» يعني: الفَجْرَ والعَصْرَ . رواه مسلم
আবূ যুহাইর উমারাহ ইবনে রুআইবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, “যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামায) আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” (মুসলিম) [১]
মুসলিম ৬৩৪, নাসায়ী ৪৭১, ৪৮৭, আবূ দাউদ ৪২৭, আহমাদ ১৬৭৬৯, ১৭৮৩৩
