৯/২২৭. অধ্যায়ঃ
আরাফা ও মুহাররম মাসের নবম ও দশম তারিখে রোযা রাখার ফযীলত
রিয়াদুস সলেহিন : ৩/১২৬০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১২৬০
وَعَنْ أَبي قَتَادَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صِيامِ يَوْمِ عَاشُورَاءَ، فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ المَاضِيَةَ». رواه مسلم
আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-কে আশুরার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, “তা বিগত এক বছরের গুনাহ মোচন করে দেয়।” (মুসলিম)[১]
মুসলিম ১১৬২, আহমাদ ২২০২৪, ২২১১৫
