৯/২৩০. অধ্যায়ঃ
প্রত্যেক মাসে তিনটি করে রোযা রাখা মুস্তাহাব, প্রতি মাসে শুক্ল পক্ষের ১৩,১৪ ও ১৫ তারিখে রোযা পালন করা উত্তম।। অন্য মতে ১২,১৩, ও ১৪ তারিখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।
রিয়াদুস সলেহিন : ৪/১২৬৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১২৬৯
وَعَنْ مُعَاذَةَ العَدَوِيَّةِ: أَنَّهَا سَأَلَتْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا: أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثة أيَّامٍ ؟ قَالَت: نَعَمْ . فقلتُ: مِنْ أيِّ الشَّهْرِ كَانَ يَصُومُ ؟ قَالَت: لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أيِّ الشَّهْرِ يَصُومُ . رواه مسلم
মুআযাহ আদাভিয়্যাহ হতে বর্ণিতঃ
মুআযাহ আদাভিয়্যাহ কর্তৃক বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করলেন, ’আল্লাহর রাসূল কি প্রতি মাসে তিনটি করে রোযা রাখতেন?’ তিনি বললেন, ’হ্যাঁ।’ আমি বললাম, ’মাসের কোন কোন দিনে রোযা রাখতেন?’ তিনি বললেন, ’মাসের যে কোন দিনে রোযা রাখতে তিনি পরোয়া করতেন না।’ (মুসলিম)[১]
মুসলিম ১১৬০, তিরমিযী ৭৬৩, আবূ দাউদ ৩৪৫৩, ইবনু মাজাহ ১৭০৯
