১২/২৩৭. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৩৬৮ - গোলামের সঙ্গে ভাইয়ের মতো আচরণ

গোলামের সাথে সদ্ব্যবহার করার ফযীলত

মহান আল্লাহ বলেছেন,﴾وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا﴿ (النساء : ٣٦অর্থাৎ তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর।(সূরা নিসা ৩৬ আয়াত)

গোলামের অধিকার: খাওয়া, পোশাক ও কাজে সহযোগিতার শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৩৬৮

وَعَن المَعْرُورِ بنِ سُوَيْدٍ، قَالَ: رَأيْتُ أَبَا ذَرٍّ رضي الله عنه، وَعَلَيهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهَا، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَذَكَرَ أنَّهُ قَدْ سَابَّ رَجُلاً عَلَى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ، فَعَيَّرَهُ بِأُمِّهِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: «إنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِليَّةٌ، هُمْ إِخْوَانُكُمْ وَخَوَلُكُمْ، جَعَلَهُمُ الله تَحْتَ أَيدِيْكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ».متفقٌ عَلَيْهِ

মা’রূর ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, একদা আমি আবূ যর (রাঃ)-কে দেখলাম যে, তাঁর পরনে জোড়া পোশাক রয়েছে এবং তাঁর গোলামের পরনেও অনুরূপ জোড়া পোশাক বিদ্যমান! আমি তাঁকে সে সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি ঘটনা উল্লেখ করে বললেন যে, ’তিনি আল্লাহর রাসূল (ﷺ)-এর যুগে তাঁর এক গোলামকে গালি দিয়েছিলেন এবং তাকে তার মায়ের সম্বন্ধ ধরে হেয় প্রতিপন্ন করেছিলেন।এ কথা শুনে নবী (ﷺ) তাঁকে বলেছিলেন, “(হে আবূ যর!) নিশ্চয় তুমি এমন লোক; যার মধ্যে জাহেলিয়াত (ইসলামের পূর্ব যুগের অভ্যাস) রয়েছে! ওরা তোমাদের ভাই স্বরূপ এবং তোমাদের সেবক। আল্লাহ ওদেরকে তোমাদের মালিকানাধীন করেছেন। সুতরাং যে ব্যক্তির ভাইকে আল্লাহ তার মালিকানাধীন করেছেন, সে ব্যক্তি যেন তাকে (দাসকে) তাই খাওয়ায়; যা সে নিজে খায় এবং তাই পরায় যা সে নিজে পরে। আর তোমরা ওদেরকে এমন কাজের ভার দিয়ো না, যা করতে ওরা সক্ষম নয়। পরন্তু যদি তোমরা এমন দুঃসাধ্য কাজের ভার দিয়েই ফেল, তাহলে তোমরা ওদের সহযোগিতা কর।”(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ৩০, ২৫৪৫, ৬০৫০, মুসলিম ১৬৬১, তিরমিযী ১৯৪৫, আবূ দাউদ ৫১৫৭, ৫১৫৮, ইবনু মাজাহ ৩৬৯০, আহমাদ ২০৯০০, ২০৯২১

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৩৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ যর (রাঃ)-এর একটি ঘটনার মাধ্যমে গোলামের সঙ্গে সদ্ব্যবহারের শিক্ষা এসেছে। তিনি এক গোলামকে তার মায়ের পরিচয় ধরে হেয় করেছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে সতর্ক করে বলেন, তাঁর মধ্যে জাহেলিয়াতের আচরণ রয়ে গেছে। এরপর তিনি বলেন, তারা তোমাদের ভাই ও সেবক; আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। তাই যার অধীনে এমন ভাই আছে, সে যেন নিজে যা খায় তাকে তা খাওয়ায়, নিজে যা পরে তাকে তা পরায়। এমন কাজ চাপিয়ে দেওয়া যাবে না যা সে পারে না; কঠিন কাজ দিলে সাহায্য করতে হবে। গোলামের অধিকার, শ্রমিকের সঙ্গে সদাচরণ, খাদ্য ও পোশাকের ন্যায়—এসব শিক্ষার মূল এখানে খুব পরিষ্কার। তাই এই বর্ণনা পড়ার সময় মূল শব্দ, প্রশ্ন ও উত্তরের সীমা ধরে বোঝাই নিরাপদ; অতিরিক্ত দাবি করলে হাদিসের সরল শিক্ষা আড়াল হতে পারে। পাঠকের জন্যও এটি গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষকে বংশ বা মায়ের পরিচয় ধরে হেয় করা জাহেলিয়াতের আচরণ।
  • অধীনস্থদের খাবার, পোশাক ও কাজের ক্ষেত্রে ন্যায্য আচরণ করতে হবে।
  • কঠিন কাজ দিলে সহযোগিতা করা হাদিসের স্পষ্ট নির্দেশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন