১২/২৪০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১৩৮০ - ধনী-গরিবের সঙ্গে লেনদেনে সহজ আচরণ
ক্রয়-বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে উদারতা দেখানো, উত্তমরূপে ঋণ পরিশোধ ও প্রাপ্য তলব করা, ওজন ও মাপে বেশি দেওয়ার মাহাত্ম্য, ওজন ও মাপে নেওয়ার সময় বেশী নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়া নিষিদ্ধ এবং ধনী ঋণদাতার অভাবী ঋণগ্রহীতাকে (যথেষ্ট সময় পর্যন্ত) অবকাশ দেওয়া ও তার ঋণ মকুব করার ফযীলত
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ﴿(البقرة: ٢١٥)অর্থাৎ তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।(সূরা বাকারাহ ২১৫ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ ﴿ (هود: ٨٥অর্থাৎ হে আমার সম্প্রদায়! তোমরা মাপ ও ওজনকে পুরোপুরিভাবে সম্পন্ন কর এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ো না।(হুদ ৮৫ আয়াত)তিনি আরও বলেন,﴾ وَيْلٌ لِلْمُطَفِّفِينَ ١ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ٢ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ٣ أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ ٤ لِيَوْمٍ عَظِيمٍ ٥ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ ٦ ﴿ (المطففين: ١، ٦অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। এক মহা দিবসে; যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ বিশ্ব-জাহানের প্রতিপালকের সম্মুখে।(মুত্বাফফিফীন ১-৬ আয়াত)
লেনদেনে সহজ আচরণ: ধনীকে নমনীয়তা ও গরিবকে অবকাশ
রিয়াদুস সালেহীন : ৬/১৩৮০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/১৩৮০
وَعَن حُذَيفَةَ رضي الله عنه قَالَ: أُتَي اللهُ تَعَالَى بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللهُ مَالاً، فَقَالَ لَهُ: مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا ؟ قَالَ: «وَلاَ يَكْتُمُونَ اللهَ حَدِيثاً» قَالَ: يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ، فَكُنْتُ أُبَايعُ النَّاسَ، وَكَانَ مِنْ خُلُقِي الجَوَازُ، فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى المُوسِرِ، وَأُنْظِرُ المُعْسِرَ. فَقَالَ الله تَعَالَى: «أنَا أَحَقُّ بِذَا مِنْكَ تَجَاوَزُوا عَنْ عَبْدِي» فَقَالَ عُقْبَةُ بنُ عَامِرٍ، وَأَبُو مَسعُودٍ الأَنصَارِيُّ رَضِيَ اللهُ عَنهُمَا: هَكَذَا سَمِعْنَاهُ مِنْ فيِّ رَسُولِ اللهِ ﷺ . رواه مسلم
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বান্দাদের মধ্যে এক এমন বান্দাকে---যাকে তিনি ধনৈশ্বর্য দ্বারা সমৃদ্ধ করেছেন; তাঁর কাছে হাজির করা হল। তিনি (আল্লাহ) তাকে বললেন, ’তুমি দুনিয়াতে কি আমল করেছ?’ বর্ণনাকারী বলেন, অথচ আল্লাহর কাছে তারা (লোকেরা) কোন কথা গোপন রাখতে পারে না। সে বলল, ’প্রভু! তুমি আমাকে ধনৈশ্বর্য দিয়েছিলে। আমি জনগণের সাথে ব্যবসা-বাণিজ্য করেছি। আর উদারতা ছিল আমার বিশেষ অভ্যাস, ধনীর সাথে নমনীয় ব্যবহার দেখাতাম এবং গরীবদেরকে (সচ্ছলতা আসা পর্যন্ত) অবকাশ দিতাম।’ মহান আল্লাহ বললেন, ’আমি তোমার চাইতে এ ব্যাপারে অধিক হকদার। (হে ফেরেশতাবর্গ!) তোমরা আমার (এই) বান্দাকে ক্ষমা করে দাও।’ উক্ববাহ ইবনে আমের ও আবূ মাসঊদ আনসারী (রাঃ) বলেন, ’আমরা নবী (ﷺ) প্রমুখাৎ এরূপই শুনেছি।’(মুসলিম)[১]
মুসলিম ১৫৬০, সহীহুল বুখারী ২০৭৭, ইবনু মাজাহ ২৪২০, আহমাদ ২২৭৪২, ২২৮৪৩, ২২৮৭৫, ২২৯৫৩, দারেমী ২৫৪৬
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১৩৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর এক বান্দার ঘটনা এসেছে, যাকে আল্লাহ ধন-সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, সে দুনিয়ায় কী আমল করেছে। সে বলে, সে মানুষের সঙ্গে ব্যবসা করত, উদারতা ছিল তার অভ্যাস, ধনীর সঙ্গে নমনীয় আচরণ করত এবং গরিবকে সময় দিত। তখন আল্লাহ বলেন, তিনি এ ব্যাপারে বেশি হকদার, তাই তাঁর বান্দাকে ক্ষমা করতে বলা হয়। এখানে লেনদেনে দয়া, ঋণগ্রহীতাকে অবকাশ, ধনী-গরিব উভয়ের সঙ্গে সহজ আচরণ—এসব শিক্ষা এসেছে। হাদিসটি ব্যবসাকে শুধু লাভের জায়গা নয়, চরিত্র দেখানোর জায়গা হিসেবেও বুঝতে শেখায়। তবে ব্যাখ্যা হাদিসে বলা ব্যবসা ও ঋণের আচরণেই সীমিত রাখা দরকার। তাই এই বর্ণনা পড়ার সময় মূল শব্দ, প্রশ্ন ও উত্তরের সীমা ধরে বোঝাই নিরাপদ; অতিরিক্ত দাবি করলে হাদিসের সরল শিক্ষা আড়াল হতে পারে। পাঠকের জন্যও এটি গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ব্যবসা-বাণিজ্যে উদারতা ও নমনীয়তা প্রশংসিত।
- গরিব ঋণগ্রহীতাকে সময় দেওয়া দয়ার কাজ।
- লেনদেনে ভালো চরিত্র আল্লাহর ক্ষমা লাভের কারণ হতে পারে।
