১২/২৪০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৩৭৯ - গরিব ঋণগ্রস্তকে ছাড় দেওয়ার শিক্ষা

ক্রয়-বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে উদারতা দেখানো, উত্তমরূপে ঋণ পরিশোধ ও প্রাপ্য তলব করা, ওজন ও মাপে বেশি দেওয়ার মাহাত্ম্য, ওজন ও মাপে নেওয়ার সময় বেশী নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়া নিষিদ্ধ এবং ধনী ঋণদাতার অভাবী ঋণগ্রহীতাকে (যথেষ্ট সময় পর্যন্ত) অবকাশ দেওয়া ও তার ঋণ মকুব করার ফযীলত

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ﴿(البقرة: ٢١٥)অর্থাৎ তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।(সূরা বাকারাহ ২১৫ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ ﴿ (هود: ٨٥অর্থাৎ হে আমার সম্প্রদায়! তোমরা মাপ ও ওজনকে পুরোপুরিভাবে সম্পন্ন কর এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ো না।(হুদ ৮৫ আয়াত)তিনি আরও বলেন,﴾ وَيْلٌ لِلْمُطَفِّفِينَ ١ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ٢ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ٣ أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ ٤ لِيَوْمٍ عَظِيمٍ ٥ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ ٦ ﴿ (المطففين: ١، ٦অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। এক মহা দিবসে; যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ বিশ্ব-জাহানের প্রতিপালকের সম্মুখে।(মুত্বাফফিফীন ১-৬ আয়াত)

গরিব ঋণগ্রস্তকে ছাড় দেওয়া: আল্লাহর ক্ষমার আশাব্যঞ্জক শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১৩৭৯

وَعَن أَبي مَسعُودٍ البَدرِي رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ : «حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَلَمْ يُوجَدْ لَهُ مِنَ الخَيْرِ شَيْءٌ، إِلاَّ أَنَّهُ كَانَ يُخَالِطُ النَّاسَ وَكَانَ مُوسِراً، وَكَانَ يَأمُرُ غِلْمَانَهُ أَنْ يَتَجَاوَزُوا عَن المُعْسِر. قَالَ اللهُ - عَزَّ وَجَلَّ -: نَحْنُ أَحَقُّ بِذلِكَ مِنْهُ؛ تَجَاوَزُوا عَنْهُ». رواه مسلم

আবূ মাসঊদ বদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একটি লোকের হিসাব নেওয়া হয়েছিল। তার একটি মাত্র সৎকর্ম ব্যতিরেকে আর কোন ভাল কাজ পাওয়া যায়নি। সেটি হল এই যে, সে লোক সমাজে মিলে-মিশে থাকত। সে ছিল সচ্ছল (বিত্তশালী) ব্যক্তি। নিজ চাকরদেরকে গরীব ঋণগ্রস্তদের ঋণ মওকুফ করার নির্দেশ দিত। (এসব দেখে) আল্লাহ আয্যা অজাল্ল বললেন, ’আমি তো ওর চাইতে বেশি ক্ষমা প্রদর্শনের অধিকারী। (হে ফেরেশতাবর্গ!) তোমরা ওকে মাফ করে দাও।”(মুসলিম)[১]

সহীহুল বুখারী ২৩৯১, মুসলিম ১৫৬১, তিরমিযী ১৩০৭, ২৬৭১, ইবনু মাজাহ ২৪২০, আহমাদ ১৬৬১৬, ১৬৬৩৫

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৩৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে পূর্ববর্তী এক ব্যক্তির হিসাবের ঘটনা এসেছে। তার খুব বেশি নেক কাজ পাওয়া যায়নি, কিন্তু একটি ভালো কাজ পাওয়া গেল: সে সচ্ছল ছিল, মানুষের সঙ্গে মিশত এবং নিজের চাকরদের বলত গরিব ঋণগ্রস্তদের ঋণ মওকুফ করতে। তখন আল্লাহ বলেন, তিনি ক্ষমা প্রদর্শনের বেশি হকদার, তাই তাকে মাফ করে দিতে। এই বর্ণনা মানুষকে লেনদেনে দয়া, গরিবের প্রতি ছাড় এবং ক্ষমাশীলতা শেখায়। তবে হাদিসের শিক্ষা অক্ষম ও গরিব ঋণগ্রস্তদের ব্যাপারে; যারা সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায়ভাবে দেরি করে, তাদের জন্য এটি অজুহাত নয়। ঋণে দয়া, গরিব ঋণগ্রস্ত, ঋণ মওকুফ—এসব এই হাদিসের মূল বিষয়। তাই এই বর্ণনা পড়ার সময় মূল শব্দ, প্রশ্ন ও উত্তরের সীমা ধরে বোঝাই নিরাপদ; অতিরিক্ত দাবি করলে হাদিসের সরল শিক্ষা আড়াল হতে পারে। পাঠকের জন্যও এটি গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গরিব ঋণগ্রস্তকে ছাড় দেওয়া বড় নেক কাজ হতে পারে।
  • লেনদেনে দয়া আল্লাহর ক্ষমা লাভের কারণ হতে পারে।
  • সচ্ছল মানুষের উচিত দুর্বল মানুষের অবস্থার কথা ভাবা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন