১৩/২৪১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৩৮৬ - হিদায়াত ও ইলমের দৃষ্টান্ত

ইলমের ফযীলত

আল্লাহ বলেন,﴾ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ﴿ (طه: ١١٤)অর্থাৎ বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর।(ত্বা-হা ১১৪ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ﴿ (الزمر: ٩অর্থাৎ বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?(যুমার ৯ আয়াত)আল্লাহ আরও বলেন,﴾يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴿ (المجادلة: ١١অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন।(মুজাদালা ১১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ﴿ (فاطر: ٢٨অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে।(ফাত্বের ২৮ আয়াত)

হিদায়াত ও ইলমের দৃষ্টান্ত: বৃষ্টির মতো উপকারী জ্ঞান

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৩৮৬

وَعَن أَبي مُوسَى رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ:«مَثَلُ مَا بَعَثَنِي الله بِهِ مِنَ الهُدَى وَالعِلْمِ كَمَثَلِ غَيْثٍ أَصَابَ أَرْضاً؛ فَكَانَتْ مِنْهَا طَائِفَةٌ طَيِّبةٌ قَبِلَتِ المَاءَ فَأَنْبَتَتِ الكَلأَ، وَالعُشْبَ الكَثِيرَ، وَكَانَ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ المَاءَ، فَنَفَعَ اللهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا مِنْهَا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَ طَائِفَةً مِنْهَا أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ؛ لاَ تُمْسِكُ مَاءً وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللهِ، وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأساً، وَلَمْ يَقْبَلْ هُدَى اللهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ».متفقٌ عَلَيْهِ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (ﷺ) বলেন, “যে সরল পথ ও জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা ঐ বৃষ্টি সদৃশ যা জমিনে পৌঁছে। অতঃপর তার উর্বর অংশ নিজের মধ্যে শোষণ করে। অতঃপর তা ঘাস এবং প্রচুর শাক-সবজি উৎপন্ন করে। এবং তার এক অংশ চাষের অযোগ্য (খাল জমি); যা পানি আটকে রাখে। ফলে আল্লাহ তা’আলা তার দ্বারা মানুষকে উপকৃত করেন। সুতরাং তারা তা হতে পান করে এবং (পশুদেরকে) পান করায়, জমি সেচে ও ফসল ফলায়। তার আর এক অংশ শক্ত সমতল ভূমি; যা না পানি শোষণ করে, না ঘাস উৎপন্ন করে। এই দৃষ্টান্ত ঐ ব্যক্তির যে আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞানার্জন করল এবং আমি যে হিদায়াত ও জ্ঞান দিয়ে প্রেরিত হয়েছি, তার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করলেন। সুতরাং সে (নিজেও) শিক্ষা করল এবং (অপরকেও) শিক্ষা দিল। আর এই দৃষ্টান্ত ঐ ব্যক্তিরও যে এ ব্যাপারে মাথাও উঠালো না এবং আল্লাহর সেই হিদায়াতও গ্রহণ করল না, যা দিয়ে আমি প্রেরিত হয়েছি।”(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ৭৯, মুসলিম ২২৮২, আহমাদ ২৭৬৮২

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৩৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিদায়াত ও ইলমকে বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। বৃষ্টি যেমন বিভিন্ন জমিতে ভিন্ন ফল দেয়, তেমনি নবী (صلى الله عليه وسلم)-এর আনা জ্ঞানও মানুষের ভেতরে ভিন্নভাবে কাজ করে। উর্বর জমি পানি গ্রহণ করে ঘাস ও শাকসবজি জন্মায়—এটি সেই ব্যক্তির মতো, যে নিজে জ্ঞান শেখে এবং অন্যকেও শেখায়। আরেক ধরনের জমি পানি ধরে রাখে; মানুষ তা থেকে পান করে, পশুকে পান করায় ও চাষ করে। এটিও উপকারের দৃষ্টান্ত। কিন্তু শক্ত সমতল জমি না পানি ধরে, না ঘাস জন্মায়—এটি সেই ব্যক্তির মতো, যে হিদায়াতের দিকে মন দেয় না। তাই ইলম গ্রহণ, বোঝা ও ছড়িয়ে দেওয়া—এই তিনটি বিষয়ই এখানে সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলম গ্রহণ করলে নিজের ও অন্যের উপকার হয়।
  • জ্ঞান শেখার পর তা শেখানো বড় ভালো কাজ।
  • হিদায়াতকে অবহেলা করলে মানুষ উপকার থেকে বঞ্চিত হয়।
  • মানুষের হৃদয় জ্ঞান গ্রহণে ভিন্ন ভিন্ন হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন