১৬/২৪৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৪২০ - আল্লাহর কাছে প্রিয় কথা: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
মহান আল্লাহ বলেছেন,﴾وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ﴿ [العنكبوت: ٤٥]“অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।”(সূরা আনকাবূত ৪৫ আয়াত)আল্লাহ তা‘আলা বলেছেন,﴾فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ﴿ [البقرة: ١٥٢]“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”(সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ﴿ [الاعراف: ٢٠٥]“তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হয়ো না।”(সূরা আ‘রাফ ২০৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿ [الجمعة: ١٠]“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।”(সূরা জুমআ ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴾إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ﴿ إِلَى قَوْله تَعَالَى: ﴾وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا﴿ [الاحزاب: ٣٥]“নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) পুরুষ ও যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) নারী,আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী---এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন।”(সূরা আহযাব ৩৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ٤١ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ٤٢ ﴿ [الاحزاب: ٤١، ٤٢]“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।”(সূরা আহযাব ৪১-৪২ আয়াত)এ মর্মে আরও অনেক বিদিত আয়াত রয়েছে।
আল্লাহর কাছে প্রিয় যিকির: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
রিয়াদুস সালেহীন : ৫/১৪২০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১৪২০
وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ : «أَلاَ أُخْبِرُكَ بِأَحَبِّ الكَلاَمِ إِلَى اللهِ؟ إِنَّ أَحَبَّ الكَلاَمِ إِلَى اللهِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ». رواه مسلم
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেন, “ আমি কি তোমাকে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কথা কি তা জানাব? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হল, ’সুবহানাল্লা-হি অবিহামদিহ’ (অর্থাৎ আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি।)”(মুসলিম)
মুসলিম ২৭৩১, তিরমিযী ৩৫৯৩, আহমাদ ২০৮১৩, ২০৯১৯, ২১০১৯
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৪২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবূ যর (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তিনি কি আল্লাহর কাছে প্রিয় কথা জানাবেন? এরপর তিনি বললেন, আল্লাহর কাছে প্রিয় কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ, আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। এই ছোট বাক্যে দুটি বড় অর্থ আছে—আল্লাহ সব দোষ-ত্রুটি থেকে পবিত্র এবং সব প্রশংসা তাঁরই। হাদিসটি আমাদের শেখায়, আল্লাহর স্মরণ সব সময় দীর্ঘ বাক্য বা কঠিন আমল দিয়ে হতে হবে এমন নয়। ছোট, সহজ, অর্থপূর্ণ যিকিরও আল্লাহর কাছে প্রিয় হতে পারে। একজন মুমিন সকালে, সন্ধ্যায়, কাজের ফাঁকে বা একা থাকার সময় এই যিকির পড়ে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা স্মরণ করতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে প্রিয় বাক্য হিসেবে এসেছে।
- এই যিকিরে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা একসঙ্গে আছে।
- সহজ যিকিরও ঈমানি জীবনে বড় ভূমিকা রাখতে পারে।
- অর্থ বুঝে জিকির করলে আল্লাহর স্মরণ গভীর হয়।
