১৮/২৫৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৩৬ - মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষার ফজিলত

গীবতে [পরচর্চায়] অংশগ্রহণ করা হারাম। যার নিকট গীবত করা হয় তার উচিত গীবতকারীর তীব্র প্রতিবাদ করা এবং তার সমর্থন না করা। আর তাতে সক্ষম না হলে সম্ভব হলে উক্ত সভা ত্যাগ করে চলে যাওয়া

মহান আল্লাহ বলেছেন,﴾ وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ﴿[القصص: ٥٥]“ওরা যখন অসার বাক্য শ্রবণ করে তখন ওরা তা পরিহার করে চলে।”(সূরা কাসাস ৫৫ আয়াত)তিনি আরও বলেন,﴾وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ﴿[المؤمنون : ٣]অর্থাৎ যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে।(সূরা মু‘মিনূন ৩ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا﴿[الاسراء: ٣٦]অর্থাৎ নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে।(সূরা বনী ইসরাঈল ৩৬ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾ وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ﴿ [الانعام: ٦٨]অর্থাৎ তুমি যখন দেখ, তারা আমার নিদর্শন সম্বন্ধে ব্যঙ্গ আলোচনায় মগ্ন হয়, তখন তুমি দূরে সরে পড়; যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তাহলে স্মরণ হওয়ার পরে তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না।(সূরা আন‘আম ৬৮ আয়াত)

মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করার ফজিলত

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৩৬

وَعَنْ أَبِي الدَّردَاءِ رضي الله عنه عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ، رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَومَ القيَامَةِ». رواه الترمذي، وقال :[ حديث حسن ]

আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কেয়ামতের দিনে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন।’’(তিরমিযী- হাসান)[১]

তিরমিযী ১৯৩১, আহমাদ ২৬৯৮৮, ২৬৯৯৫

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। এখানে সম্ভ্রম রক্ষা মানে কাউকে অপমান, গীবত বা বদনাম থেকে বাঁচাতে সাহায্য করা। কেউ অনুপস্থিত ব্যক্তির দোষ আলোচনা করলে নীরবে শুনে যাওয়া সব সময় নিরাপদ পথ নয়; বরং সুযোগ থাকলে ভালোভাবে তার সম্মান রক্ষা করা উচিত। এই হাদিসে মানুষের সম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গীবত থেকে অন্যকে ফিরিয়ে আনার উৎসাহ আছে। তবে কথা বলার পদ্ধতিও সুন্দর হওয়া দরকার, যাতে ঝগড়া না বাড়ে। একজন মুমিন নিজের জিহ্বা সংযত রাখে এবং অন্যের সম্মানও রক্ষা করার চেষ্টা করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা সওয়াবের কাজ।
  • গীবত শুনলে যথাসম্ভব ভালোভাবে তা থেকে ফিরিয়ে দেওয়া উচিত।
  • অন্যের সম্ভ্রম রক্ষা আখিরাতে কল্যাণের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন