১৮/২৬০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৫০ - সত্যবাদিতা ও মিথ্যার পরিণতি
মিথ্যা বলা হারাম
মহান আল্লাহ বলেন,﴾وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ﴿[الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না।(সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴾مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴿[ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।[ক্বাফ ১৮ আয়াত)
সত্যবাদিতা: পুণ্যের পথে চলার সহজ শিক্ষা
রিয়াদুস সালেহীন : ১/১৫৫০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৫০
وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «إنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقاً. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّاباً». متفقٌ عَلَيْهِ
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ’’নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ’মহা-সত্যবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ’মহা-মিথ্যাবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়।
সহীহুল বুখারী ৬০৯৪, মুসলিম ২৬০৬, ২৬০৭, তিরমিযী ১৯৭১, আবূ দাউদ ৪৯৮৯, ইবনু মাজাহ ৪৬, আহমাদ ৩৫৩১, ৩৭১৯, ৩৮৩৫, ৩৮৮৬, ৪০১২, ৪০৮৪, ৪০৯৭, ৪১৭৬, মুওয়াত্তা মালিক ১৮৫৯, দারেমী ২৭১৫ (বুখারী ও মুসলিম)[১]
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সত্যবাদিতা ও মিথ্যার পরিণতি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সত্য পুণ্যের পথ দেখায়, আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে মহা-সত্যবাদী হিসেবে লিখিত হয়। অন্যদিকে মিথ্যা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মহা-মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়। এই হাদিস আমাদের দৈনন্দিন জীবনের সব কথাকে গুরুত্ব দিতে শেখায়। ছোট ছোট সত্য কথা অভ্যাসে পরিণত হলে চরিত্র সুন্দর হয়। আবার ছোট মিথ্যাকে হালকা মনে করলে তা ধীরে ধীরে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। তাই সত্যবাদিতা শুধু মুখের বিষয় নয়; এটি মানুষের পথ, চরিত্র ও আল্লাহর কাছে অবস্থানের সঙ্গে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সত্য কথা মানুষকে পুণ্যের পথে সাহায্য করে।
- মিথ্যা ধীরে ধীরে পাপের দিকে টেনে নিতে পারে।
- সত্যবাদিতা অভ্যাসের মাধ্যমে চরিত্রে স্থায়ী হতে পারে।
- আল্লাহর কাছে কেমন লেখা হচ্ছে—এ চিন্তা কথা বলার আগে দরকার।
