১৮/২৬০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৫১ - মুনাফিকের চার স্বভাব

মিথ্যা বলা হারাম

মহান আল্লাহ বলেন,﴾وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ﴿[الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না।(সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴾مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴿[ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।[ক্বাফ ১৮ আয়াত)

মুনাফিকের চার স্বভাব: নিজের চরিত্র যাচাইয়ের আয়না

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৫৫১

وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ، كَانَ مُنَافِقاً خَالِصاً، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ، كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ نِفاقٍ حَتَّى يَدَعَهَا : إِذَا اؤْتُمِنَ خانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ». متفق عَلَيْهِ

আব্দুল্লাহ ইবনে আম্র ইবন আ‘স (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থেকে যাবে। [সে স্বভাবগুলি হল,]১। তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে।২। সে কথা বললে মিথ্যা বলে।৩। ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং৪। ঝগড়া-বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে।’’(বুখারী ও মুসলিম)[১] এ মর্মে আবূ হুরাইরার হাদিস ’অঙ্গীকার পালন’ পরিচ্ছেদে ১/৬৯৪ নম্বরে [এবং উক্ত হাদিস ২/৬৯৫ নম্বরে] গত হয়েছে।

সহীহুল বুখারী ৩৪২, ৪৫৯, ৩১৭৮, মুসলিম ৫৮, তিরমিযী ২৬৩২, নাসায়ী ৫০২০, আবূ দাউদ ৪৬৮৮, আহমাদ ৬৭২৯, ৬৮২৫, ৬৮৪০

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মুনাফিকের স্বভাব থেকে বাঁচা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক হবে। আর যার মধ্যে একটি স্বভাব থাকবে, তা ছাড়ার আগ পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থাকবে। স্বভাবগুলো হলো: আমানত রাখা হলে খিয়ানত করা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে তা ভঙ্গ করা, আর ঝগড়ায় অশ্লীল ভাষা বলা। এই হাদিস আমাদের নিজের চরিত্র পরীক্ষা করতে শেখায়। শুধু বাহ্যিক আমল নয়, মানুষের সঙ্গে আচরণও ঈমানি জীবনের বড় অংশ। আমানত, কথা, প্রতিশ্রুতি ও রাগের সময় ভাষা—এই চার জায়গায় মানুষ আসল চরিত্র প্রকাশ করে। তাই মুমিনের উচিত এসব স্বভাব দ্রুত ত্যাগ করার চেষ্টা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আমানত রক্ষা করা মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • কথায় মিথ্যা বলা মুনাফিকদের স্বভাবের একটি।
  • ওয়াদা ভঙ্গ করা চরিত্রের দুর্বলতা প্রকাশ করে।
  • ঝগড়ার সময় অশ্লীল ভাষা ব্যবহার থেকে বাঁচতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন