১৮/২৬০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫৫২ - মিথ্যা স্বপ্ন ও গোপন কথা শোনার নিষেধ
মিথ্যা বলা হারাম
মহান আল্লাহ বলেন,﴾وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ﴿[الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না।(সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴾مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴿[ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।[ক্বাফ ১৮ আয়াত)
মিথ্যা স্বপ্ন বলা ও গোপন কথা শোনার ভয়াবহতা
রিয়াদুস সালেহীন : ৩/১৫৫২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৫৫২
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النِّبي ﷺ قَالَ: «مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ، كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْن وَلَنْ يَفْعَلَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ، صُبَّ فِي أُذُنَيْهِ الآنُكُ يَوْمَ القِيَامَةِ، وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بنافِخٍ». رواه البخاري
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি এমন স্বপ্ন ব্যক্ত করল, যা সে দেখেনি। [কেয়ামতের দিনে] তাকে দু’টি যব দানার মাঝে সংযোগ সাধন করতে আদেশ করা হবে; কিন্তু সে তা কস্মিনকালেও পারবে না। যে ব্যক্তি কোন জনগোষ্ঠীর কথা শুনবার জন্য কান পাতে, যা তারা আদৌ পছন্দ করে না, কেয়ামতের দিনে তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোন [প্রাণীর] ছবি তৈরি করে, কেয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আদেশ করা হবে, অথচ সে তা করতে পারবে না।’’
সহীহুল বুখারী ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম ২১১০, তিরমিযী ১৭৫১, ২২৮৩, নাসায়ী ৫৩৫৮, ৫৩৫৯, আবূ দাউদ ৫০২৪, ইবনু মাজাহ ৩৯১৬, আহমাদ ১৮৬৯, ২১৬৩, ২২১৪, ২৮০৬, ৩২৬২, ৩৩৭৩, ৩৩৮৪, ২১৬৩ (বুখারী) [১]
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মিথ্যা দাবি এবং অন্যের গোপন কথা শোনা থেকে বাঁচা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি এমন স্বপ্নের কথা বলল যা সে দেখেনি, কিয়ামতের দিন তাকে দুই যব দানার মাঝে গিঁট দিতে বলা হবে, অথচ সে পারবে না। যে কোনো দল বা মানুষের কথা শুনতে কান পাতে, অথচ তারা তা পছন্দ করে না, তার কানে গলিত সীসা ঢালা হবে। আর যে ছবি তৈরি করে, তাকে তাতে প্রাণ দিতে বলা হবে, অথচ সে তা পারবে না। এই হাদিসে তিনটি আলাদা বিষয়ে সতর্ক করা হয়েছে: মিথ্যা স্বপ্ন বানানো, মানুষের গোপন কথা শোনা এবং প্রাণীর ছবি তৈরির দায়। সব ক্ষেত্রেই মূল শিক্ষা হলো সত্য, সীমা ও দায়িত্ব মানা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- না দেখা স্বপ্ন নিজের নামে বলা মিথ্যার অন্তর্ভুক্ত।
- মানুষের অপছন্দের গোপন কথা শুনতে কান পাতা নিষিদ্ধ।
- যে কাজে মানুষের সীমা নেই, তা নিয়ে অহংকার করা বিপজ্জনক।
- কথা, কান ও কাজ—সব জায়গায় আল্লাহর ভয় রাখা দরকার।
