১৮/২৬০. অধ্যায়ঃ
মিথ্যা বলা হারাম
মহান আল্লাহ বলেন,﴿وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ﴾[الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না।(সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾[ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।[ক্বাফ ১৮ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৪/১৫৫৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১৫৫৩
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «أَفْرَى الفِرَى أَنْ يُرِيَ الرَّجُلُ عَيْنَيْهِ مَا لَمْ تَرَيَا» . رواه البخاري
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হল, মানুষ আপন চক্ষুকে এমন কিছু দেখায়, যা সে দেখেনি।’’[অর্থাৎ সে যা দেখেনি সে সম্পর্কে মিথ্যা করে বলে, ’আমি দেখেছি।’] (বুখারী) [১]
সহীহুল বুখারী ৭০৪৩, আহমাদ ৫৬৭৮, ৫৯৬২
