১৮/২৬২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫৫৭ - না পাওয়া জিনিসের মিথ্যা দাবি
কথাবার্তা বলা ও বর্ণনা করার সময় যাচাই-তদন্ত করে সাবধানে করার প্রতি উৎসাহ দান
মহান আল্লাহ বলেন,﴾وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ﴿ [الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। (সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি বলেছেন,﴾مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴿ [ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। [ক্বাফ ১৮ আয়াত)[এ মর্মে মহান আল্লাহর এ বাণীও অনেকে উল্লেখ করে থাকেন, ’‘হে ঈমানদারগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ; যাতে অজ্ঞতাবশত: তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’’ - সূরা হুজুরাত ৬ আয়াত)
না পাওয়া জিনিস পেয়েছি বলা: মিথ্যা সাজ থেকে সতর্কতা
রিয়াদুস সালেহীন : ৩/১৫৫৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৫৫৭
وَعَنْ أَسْمَاءَ رَضِيَ اللهُ عَنْهَا : أَنَّ امْرأةً قَالَتْ : يَا رَسُولَ اللهِ ﷺ، إِنَّ لِي ضَرَّةً فَهَلْ عَلَيَّ جُنَاحٌ إِنْ تَشَبَّعْتُ مِنْ زَوْجِي غَيْرَ الَّذِي يُعْطِينِي؟ فَقَالَ النَّبِيُّ ﷺ المُتَشَبِّعُ بِما لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَيْ زُورٍ». متفق عَلَيْهِ
আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
একটি মহিলা বলল, ’ইয়া রাসূলুল্লাহ! আমার এক সতীন আছে, সুতরাং স্বামী আমাকে যা দেয় না, তা নিয়ে যদি পরিতৃপ্তি প্রকাশ করি, তাতে আমার কোন ক্ষতি হবে কি?’ নবী (ﷺ) বললেন, ’’যা দেওয়া হয়নি, তা নিয়ে পরিতৃপ্তি প্রকাশকারী মিথ্যা দুই বস্ত্র পরিধানকারীর ন্যায়।’’(বুখারী ও মুসলিম)
সহীহুল বুখারী ৫২১৯, মুসলিম ২১৩০, আবূ দাউদ ৪৯৯৭, আহমাদ ২৬৩৮১, ২৬৩৮৯, ২৬৪৩৭
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মিথ্যা দাবি করা থেকে বাঁচা। এক মহিলা বললেন, তাঁর সতীন আছে। স্বামী যা দেননি, তা পেয়েছেন বলে পরিতৃপ্তি দেখালে কোনো ক্ষতি হবে কি না। নবী (صلى الله عليه وسلم) বললেন, যা দেওয়া হয়নি তা নিয়ে পরিতৃপ্তি প্রকাশকারী মিথ্যা দুই বস্ত্র পরিধানকারীর মতো। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য এমন কিছু দাবি করা, যা বাস্তবে পাওয়া যায়নি, তা মিথ্যার অন্তর্ভুক্ত। এই শিক্ষা শুধু দাম্পত্য জীবনে নয়, সাধারণ জীবনেও প্রযোজ্য। নিজের সম্মান বাড়াতে, অন্যকে প্রভাবিত করতে বা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে মিথ্যা সাজ তৈরি করা ঠিক নয়। সততা মানুষের ভেতরকে পরিষ্কার রাখে, আর মিথ্যা দাবি মানুষকে অস্থির করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যা পাওয়া হয়নি, তা পেয়েছি বলে দেখানো মিথ্যার অন্তর্ভুক্ত।
- অন্যকে প্রভাবিত করার জন্য মিথ্যা সাজ নেওয়া উচিত নয়।
- দাম্পত্য জীবনেও সত্যবাদিতা জরুরি।
- নিজের বাস্তব অবস্থা নিয়ে সৎ থাকা ভালো চরিত্রের অংশ।
