১৮/২৬৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৫৯ - মিথ্যা কসম ও অভিসম্পাতের সতর্কতা

নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা ঘোর নিষিদ্ধ

মিথ্যা কসম ও মুমিনকে অভিসম্পাত: জিহ্বা ও কাজের সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৫৯

عَنْ أَبِي زَيدٍ ثَابِتِ بنِ الضَّحَّاك الأَنصَارِيِّ رضي الله عنه وَهُوَ مِنْ أهلِ بَيْعَةِ الرِّضْوَانِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِباً مُتَعَمِّداً، فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيءٍ، عُذِّبَ بِهِ يَومَ القِيَامَةِ، وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُهُ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ». متفق عَلَيْهِ

আবূ যায়েদ সাবেত ইবনে যাহ্হাক আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ’বায়আতে রিয্ওয়ান’ [হুদাইবিয়াহ সন্ধির সময়ে কুরাইশের বিরুদ্ধে কৃত প্রতিজ্ঞার] অন্যতম সদস্য ছিলেন; রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলাম ব্যতীত ভিন্ন ধর্মের মিথ্যা কসম খেল, তাহলে সে তেমনি হয়ে গেল, যেমন সে বলল। যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করল, কেয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। মানুষ যে জিনিসের মালিক নয়, তার মানত পূরণ করা তার পক্ষে জরুরী নয়। আর কোন মুমিন ব্যক্তিকে অভিসম্পাত করা তাকে হত্যা করার সমান।’’(বুখারী ও মুসলিম)

সহীহুল বুখারী ১৩৬৪, ৪১৭১, ৪৮৪৩, ৬১০৫, ৬৬৫৩, মুসলিম ১১০, তিরমিযী ১৫৪৩, নাসায়ী ৩৭৭০, ৩৭৭১, ৩৮১৩, আবূ দাউদ ৩২৫৭, ইবনু মাজাহ ২০৯৮, আহমাদ ১৫৯৫০, ১৫৯৫৬

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মিথ্যা কসম, আত্মহত্যা, মানত এবং মুমিনকে অভিসম্পাত করা থেকে বাঁচা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা কসম করে, সে যেমন বলেছে তেমন হয়ে যায়। যে ব্যক্তি কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়েই শাস্তি দেওয়া হবে। মানুষ যে জিনিসের মালিক নয়, তার মানত তার ওপর জরুরি নয়। আর কোনো মুমিনকে অভিসম্পাত করা তাকে হত্যা করার সমান। এই হাদিসে মুখের কথা ও কাজ—দুটির বড় দায়িত্ব বোঝানো হয়েছে। কসম, মানত, অভিশাপ—এসব হালকা করে বলা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কসম গুরুতর বিষয়; তা হালকা করে বলা উচিত নয়।
  • আত্মহত্যা সম্পর্কে হাদিসে কঠিন সতর্কতা এসেছে।
  • যে জিনিস নিজের মালিকানায় নেই, তা নিয়ে মানত করা জরুরি হয় না।
  • মুমিনকে অভিসম্পাত করা অত্যন্ত নিন্দনীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন