১৮/২৬৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৫৭০ - পাপীর জন্যও অপমান নয়
কোন মুসলিমকে অন্যায়ভাবে গালি-গালাজ করা কঠোরভাবে নিষিদ্ধ
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا﴿ [الاحزاب : ٥٨]অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। (সূরা আহযাব ৫৮ আয়াত)
পাপীকে লাঞ্ছিত না করা: শয়তানকে সাহায্য না করার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৪/১৫৭০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১৫৭০
وَعَنْهُ، قَالَ: أُتِيَ النَّبِيُّ ﷺ بِرَجُلٍ قَدْ شرِبَ قَالَ: «اِضرِبُوهُ». قَالَ أَبُو هُرَيرَةَ رضي الله عنه : فَمِنَّا الضَّارِبُ بيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ . فَلَمَّا انْصَرَفَ، قَالَ بَعْضُ القَوْمِ : أَخْزَاكَ اللهُ ! قَالَ: «لا تَقُولُوا هَذَا، لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَان» . رواه البخاري
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
মদ পান করেছে এমন এক ব্যক্তিকে নবী (ﷺ)-এর নিকট হাজির করা হল। তিনি আদেশ দিলেন, ’ওকে তোমরা মার।’ আবূ হুরাইরা (রাঃ) বলেন, [তাঁর আদেশ অনুযায়ী আমরা তাকে মারতে আরম্ভ করলাম।] আমাদের কেউ তাকে হাত দ্বারা মারতে লাগল, কেউ আপন জুতা দ্বারা, কেউ নিজ কাপড় দ্বারা। অতঃপর যখন সে ফিরে যেতে লাগল, তখন কিছু লোক বলে উঠল, ’আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক।’ তা শুনে নবী (ﷺ) বললেন, ’’এরূপ বলো না এবং ওর বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না।’’(বুখারী)[১]
সহীহুল বুখারী ৬৭৭৭, ৬৭৮১, আবূ দাউদ ৪৪৭৭, আহমাদ ৭৯২৬
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৫৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য দেখা যায়। এক ব্যক্তি মদ পান করেছিল, তাকে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হলো। তিনি তাকে মারার নির্দেশ দিলেন, এবং সাহাবীরা বিভিন্নভাবে তাকে মারলেন। কিন্তু সে ফিরে যাওয়ার সময় কিছু লোক বলল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, এমন বলো না এবং তার বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না। এখানে শিক্ষা হলো, অপরাধের শাস্তি এক বিষয়, কিন্তু অপমান, লাঞ্ছনা ও অভিশাপ আরেক বিষয়। কোনো মুসলিম ভুল করলে তাকে ঘৃণার ভাষায় ভেঙে দেওয়া নয়; বরং সীমার মধ্যে থাকা জরুরি। পাপকে খারাপ জানা হবে, কিন্তু মানুষকে এমনভাবে লাঞ্ছিত করা যাবে না যা তাকে আরও দূরে ঠেলে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অপরাধের শাস্তি থাকলেও অতিরিক্ত লাঞ্ছনা করা ঠিক নয়।
- ভুলকারী মুসলিমের বিরুদ্ধে শয়তানকে সাহায্য করা যাবে না।
- রাগের সময় বদদোয়া বা অপমান থেকে বিরত থাকা দরকার।
- পাপকে ঘৃণা করা এবং মানুষকে অপমান করা এক বিষয় নয়।
