১৮/২৮৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৬২২ - সাত ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচার শিক্ষা
এতীমের মাল ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ
মহান আল্লাহ বলেছেন,﴾إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًا﴿ [النساء : ١٠]অর্থাৎ নিশ্চয় যারা পিতৃহীন [এতীম]দের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা আসলে নিজেদের উদরে অগ্নি ভক্ষণ করে। আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।(সূরা নিসা ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴾وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ﴿[الانعام: ١٥٢]অর্থাৎ পিতৃহীন [অনাথ] বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না।(সূরা আন‘আম ১৫২ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾ وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَىٰ ۖ قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ ۖ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ﴿ [البقرة: ٢٢٠]অর্থাৎ লোকে তোমাকে পিতৃহীনদের সম্পর্কে জিজ্ঞাসা করে; বল, তাদের উপকারের চেষ্টা করাই উত্তম। আর যদি তোমরা তাদের সাথে মিলে মিশে থাক, তাহলে তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী।(সূরা বাকারাহ ২২০ আয়াত)
সাত ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচার উপায়
রিয়াদুস সালেহীন : ১/১৬২২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৬২২
وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: «اِجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ !» قَالُوا : يَا رَسُولَ اللهِ ﷺ، وَمَا هُنَّ ؟ قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلاَّ بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ».متفق عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’তোমরা সাত প্রকার ধ্বংসাত্মক কর্ম থেকে দূরে থাক।’’ লোকেরা বলল, ’সেগুলো কি কি? হে আল্লাহর রাসূল (ﷺ)!’ তিনি বললেন,[১] ’’আল্লাহর সাথে শিরক করা।[২] জাদু করা।[৩] অন্যায়ভাবে এমন জীবন হত্যা করা, যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন।[৪] সুদ খাওয়া।[৫] এতিমের ধন-সম্পদ ভক্ষণ করা।[৬] ধর্মযুদ্ধ কালীন সময়ে [রণক্ষেত্র] থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা।[৭] সতী-সাধ্বী উদাসীনা মুমিন নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করা।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ২৭৬৭, ২৭৬৬, ৫৭৬৪, ৬৮৫৭, মুসলিম ৮৯, নাসায়ী ৩৬৭১, আবূ দাউদ ২৮৭৪
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৬২২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় কবীরা গুনাহ। নবী (صلى الله عليه وسلم) উম্মতকে সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকতে বলেছেন। সাহাবীরা জানতে চাইলেন, সেগুলো কী? তিনি একে একে বললেন: আল্লাহর সাথে শিরক করা, যাদু করা, অন্যায়ভাবে হারাম করা প্রাণ হত্যা করা, সুদ খাওয়া, এতীমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের দিনে পলায়ন করা এবং সতী-সাধ্বী মুমিন নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক দেওয়া। হাদিসটি মুসলিম জীবনে গুনাহকে হালকা মনে না করার শিক্ষা দেয়। এখানে শুধু ব্যক্তিগত ইবাদত নয়, মানুষের জীবন, সম্পদ, সম্মান ও সমাজের নিরাপত্তার কথাও এসেছে। তাই সাত ধ্বংসাত্মক গুনাহ সম্পর্কে জানা, নিজেকে যাচাই করা এবং এসব কাজের পথ থেকেও দূরে থাকা একজন মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিরককে ধ্বংসাত্মক গুনাহ হিসেবে স্পষ্টভাবে এড়াতে হবে।
- সুদ, যাদু ও অন্যায় হত্যা মানুষের দ্বীন ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে।
- এতীমের সম্পদ খাওয়া এবং সচ্চরিত্র নারীর ওপর মিথ্যা অপবাদ বড় অপরাধ।
- গুনাহের তালিকা জানলে নিজের জীবনকে সতর্কভাবে গড়া সহজ হয়।
