১/২৬. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/২০৮ - যুলুম ও কৃপণতার পরিণতি

অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী

আল্লাহ তা‘আলা বলেন,﴾مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴿ [غافر: ١٨]অর্থাৎ “সীমালংঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোন বন্ধু নেই এবং এমন কোন সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য করা হবে।” (সূরা মুমিন ১৮ আয়াত)﴾ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴿ [الحج: ٧١]অর্থাৎ “যালেমদের কোন সাহায্যকারী নেই।” (সূরা হাজ্জ ৭১ আয়াত)হাদীসসমূহ:এই পরিচ্ছেদে আবূ যার্র রাদিয়াল্লাহু ‘আনহু-এর (১১৩নং) হাদীসটিও উল্লেখ্য, যেটি ‘মুজাহাদাহ’ পরিচ্ছেদের শেষে বর্ণিত হয়েছে।

যুলুম থেকে বাঁচো: কিয়ামতের অন্ধকার ও কৃপণতার ক্ষতি

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/২০৮

وَعَن جَابِرٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «اتَّقُوا الظُّلْمَ ؛ فَإنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ. وَاتَّقُوا الشُّحَّ ؛ فَإِنَّ الشُّحَّ أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ. حَمَلَهُمْ عَلَى أنْ سَفَكُوا دِمَاءهُمْ، وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ». رواه مسلم

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’তোমরা অত্যাচার করা থেকে বাঁচো, কেননা অত্যাচার কেয়ামতের দিন অন্ধকার স্বরূপ। (অর্থাৎ অত্যাচারী সেদিন আলো পাবে না)। আর তোমরা কৃপণতা থেকে দূরে থাকো। কেননা, কৃপণতা পূর্ববর্তী লোকেদেরকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদেরকে নিজেদের রক্তপাত করার এবং হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে।’’[১]

মুসলিম ২৫৭৮, আহমাদ ১৪০৫২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/২০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুইটি বড় বিপদ থেকে বাঁচতে বলেছেন: যুলুম এবং কৃপণতা। যুলুমকে কিয়ামতের দিনের অন্ধকার বলা হয়েছে। অর্থাৎ অন্যের উপর অন্যায় করা আখিরাতে ভয়ংকর ক্ষতির কারণ। এরপর কৃপণতার কথা এসেছে। কৃপণতা আগের লোকদের ধ্বংস করেছিল; তাদেরকে রক্তপাত এবং হারামকে হালাল ভাবার দিকে নিয়ে গিয়েছিল। এখানে কৃপণতা শুধু টাকা না দেওয়ার ছোট অভ্যাস হিসেবে নয়, বরং নৈতিক পতনের কারণ হিসেবে এসেছে। তাই মুসলিমের উচিত মানুষের হক, প্রাণ, সম্পদ ও সম্মান রক্ষা করা এবং নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখা। “যুলুম কিয়ামতের অন্ধকার”, “কৃপণতার ক্ষতি”, “অত্যাচার থেকে বাঁচো”—এসব এই হাদিসের প্রধান অনুসন্ধান শব্দ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুলুম আখিরাতে অন্ধকারের কারণ হিসেবে এসেছে।
  • কৃপণতা মানুষকে বড় অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে।
  • অন্যের রক্ত, সম্পদ ও অধিকার নিয়ে সতর্ক থাকা দরকার।
  • লোভ নিয়ন্ত্রণ না করলে ন্যায়বোধ দুর্বল হয়ে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন