১/৪৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৩৬৬ - রোগী দেখা ও আল্লাহর জন্য সাক্ষাৎ

ভাল লোকদের সাথে সাক্ষাৎ করা, তাঁদের সাহচর্য গ্রহণ করা, তাঁদেরকে ভালবাসা, তাঁদেরকে বাড়িতে দাওয়াত দেওয়া, তাঁদের কাছে দো‘আ চাওয়া এবং বরকতময় স্থানসমূহের দর্শন

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا ٦٠ ﴿ [الكهف: ٦٠] إِلَى قوله تَعَالَى : ﴾ قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا ٦٦ ﴿ [الكهف: ٦٦]অর্থাৎ “(স্মরণ কর,) যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছে আমি থামব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব।” -এখান থেকে আল্লাহর বাণী:- “মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা হতে আমাকে শিক্ষা দেবেন এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি?” (সূরা কাহফ ৬০-৬৬ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ﴿ [الكهف: ٢٨]অর্থাৎ “তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখ যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে।” (সূরা কাহফ ২৮ আয়াত

রোগী দেখা ও ভাইয়ের সাক্ষাৎ: জান্নাতের পথে সুন্দর যাত্রা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৩৬৬

وَعَنهُ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ: «مَنْ عَادَ مَرِيضاً أَوْ زَارَ أخاً لَهُ في اللهِ، نَادَاهُ مُنَادٍ : بِأنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأتَ مِنَ الجَنَّةِ مَنْزِلاً». رواه الترمذي، وَقالَ: حديث حسن، وفي بعض النسخ: غريب

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি কোনো রোগীকে সাক্ষাৎ করে খোঁজখবর নেয় অথবা তার কোনো আল্লাহর ওয়াস্তে কৃত ভাই এর সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তিকে এক (গায়বী) আহ্বানকারী আহ্বান করে বলে, ’সুখী হও তুমি, সুখকর হোক তোমার ঐ যাত্রা (সাক্ষাতের জন্য যাওয়া)। আর তোমার স্থান হোক জান্নাতের প্রাসাদে।’’ (তিরমিযী, হাসান বা গরীব সূত্রে)[১]

তিরমিযী ২০০৮, ইবনু মাজাহ ১৪৪৩

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৩৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুইটি সুন্দর আমলের কথা এসেছে: রোগী দেখতে যাওয়া এবং আল্লাহর জন্য কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি রোগীকে দেখে বা আল্লাহর জন্য ভাইয়ের সাথে দেখা করে, এক আহ্বানকারী তাকে বলে, তুমি কল্যাণময় হও, তোমার চলা কল্যাণময় হোক, আর জান্নাতে তোমার জন্য স্থান হোক। এখানে মূল শিক্ষা হলো, মুসলিম সমাজে সম্পর্ক শুধু কথার বিষয় নয়; অসুস্থের পাশে দাঁড়ানো, খোঁজ নেওয়া এবং আল্লাহর জন্য ভাইয়ের সাথে দেখা করাও দ্বীনি আদব। রোগী দেখা মানে শুধু আনুষ্ঠানিকতা নয়; এতে সহানুভূতি, দোয়া ও ভাইয়ের কষ্ট ভাগ করে নেওয়ার মানসিকতা আছে। একইভাবে আল্লাহর জন্য সাক্ষাৎ সম্পর্ককে পবিত্র করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগীর খোঁজ নেওয়া মুসলিম ভাইয়ের প্রতি সুন্দর দায়িত্ব।
  • আল্লাহর জন্য ভাইয়ের সাথে দেখা করা কল্যাণময় আমল।
  • সাক্ষাৎ ও খোঁজখবর সম্পর্ককে জীবন্ত রাখে।
  • দ্বীনি সম্পর্ক দুনিয়াবি স্বার্থের বাইরে হওয়া উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন