১/৫১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১১/৪২৭ - গুনাহের পর ইস্তিগফারের মূল্য

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴿[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴿[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴾ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴿[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴿[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)

ইস্তিগফারের ফজিলত: ভুলের পর আল্লাহর দিকে ফেরা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১১/৪২৭

وَعَنهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «والَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ لَمْ تُذْنِبُوا، لَذَهَبَ الله بِكُمْ، وَجَاءَ بِقَومٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ تَعَالَى، فَيَغْفِرُ لَهُمْ». رواه مسلم

উক্ত সাহাবী (রাঃ) হতে বর্ণিতঃ

উক্ত সাহাবী [আবূ হুরায়রাহ] (রাঃ) থেকেই বর্ণিত রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’সেই মহান সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ আছে! যদি তোমরা পাপ না কর, তাহলে আল্লাহ তোমাদেরকে অপসারিত করবেন এবং এমন জাতির আবির্ভাব ঘটাবেন যারা পাপ করবে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাইবে। আর তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন।’’ (মুসলিম) [১]

মুসলিম ২৭৪৯, তিরমিযী ২৫২৬, আহমাদ ৭৯৮৩, ৮০২১

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১১/৪২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মানুষের দুর্বলতা এবং আল্লাহর ক্ষমার দরজা সম্পর্কে বলেছেন। তিনি কসম করে জানান, মানুষ যদি পাপ না করত, তবে আল্লাহ তাদের সরিয়ে এমন জাতি আনতেন যারা পাপ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। এই কথার অর্থ গুনাহকে উৎসাহ দেওয়া নয়। বরং মানুষ যে ভুল করতে পারে, আর ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসা উচিত—এটাই মূল শিক্ষা। ইস্তিগফার শুধু মুখের কথা নয়; বান্দা বুঝে যে সে ভুল করেছে, আল্লাহর কাছে ফিরে আসে এবং তাঁর ক্ষমা চায়। তাই এই হাদিস গুনাহে সাহসী হওয়ার নয়, বরং নিরাশ না হয়ে তওবার পথে ফিরে আসার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষ ভুল করলেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পথ খোলা থাকে।
  • ইস্তিগফার বান্দার বিনয় ও আল্লাহমুখী হওয়ার নিদর্শন।
  • গুনাহকে হালকা না ভেবে তওবার দিকে ফিরতে হবে।
  • আল্লাহর ক্ষমার আশা মানুষকে হতাশা থেকে বাঁচায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন