১/৫১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২১/৪৩৭ - কিয়ামতে ক্ষমা ও মুক্তির আশা
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴿[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴿[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴾ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴿[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴿[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)
কিয়ামতের দিন আল্লাহর ক্ষমা: মুসলিমের জন্য আশা
রিয়াদুস সালেহীন : ২১/৪৩৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২১/৪৩৭
وَعَن أَبي مُوسَى الأَشعَرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: إِذَا كَانَ يَوْمُ القِيَامَةِ دَفَعَ اللهُ إِلَى كُلِّ مُسْلِم يَهُودِياً أَوْ نَصْرَانِياً، فَيَقُولُ: هَذَا فِكَاكُكَ مِنَ النَّارِوَفِي رِوَايَةٍ عَنْهُ، عَنِ النَّبيِّ ﷺ، قَالَ: «يَجِيءُ يَوْمَ القِيَامَةِ نَاسٌ مِنَ المُسْلِمينَ بِذُنُوبٍ أَمْثَال الجِبَالِ يَغْفِرُهَا الله لَهُمْ».رواه مسلم
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’কেয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমকে একজন ইয়াহুদী অথবা খ্রিষ্টানকে দিয়ে বলবেন, ’এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ।’’ উক্ত সাহাবী (রাঃ) থেকেই অন্য এক বর্ণনায় আছে, নবী (ﷺ) বলেছেন, ’’কেয়ামতের দিন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সম পাপ নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তা (সবই) তাদের জন্য ক্ষমা করে দেবেন।’’ (মুসলিম) [১]
মুসলিম ২৭৬৭, আহমাদ ১৮৯৯১, ১৯০৬৬, ১৯১০৩, ১৯১৫৩, ১৯১৬১, ১৯১৭৬, মুওয়াত্তা মালিক ৮
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২১/৪৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ মূসা আশআরী (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দুটি বর্ণনা উল্লেখ করেছেন। এক বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমকে একজন ইয়াহুদী অথবা খ্রিষ্টান দিয়ে বলবেন, এটি তোমার জাহান্নাম থেকে মুক্তির মুক্তিপণ। অন্য বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন কিছু মুসলিম পাহাড়সম পাপ নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তা তাদের জন্য ক্ষমা করে দেবেন। এই হাদিসে আল্লাহর ক্ষমা ও কিয়ামতের দিনের রহমতের আশা আছে। তবে এটি গুনাহকে হালকা করে দেখার কথা নয়। বরং বান্দা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় এবং নিজের পাপের ব্যাপারে সতর্ক থাকে—এ শিক্ষা পাওয়া যায়। মুসলিমের আশা তাওহীদ, ঈমান ও আল্লাহর ক্ষমার সঙ্গে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ চাইলে কিয়ামতের দিন বড় পাপও ক্ষমা করতে পারেন।
- মুসলিমের জন্য আল্লাহর রহমতের আশা আছে।
- ক্ষমার আশা গুনাহকে হালকা করার কারণ হওয়া উচিত নয়।
- কিয়ামতের হিসাব স্মরণ করলে মানুষ সতর্ক হয়।
