১/৫১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২২/৪৩৮ - পাপ গোপন ও আল্লাহর ক্ষমা

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴿[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴿[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴾ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴿[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴿[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)

মুমিনের পাপ গোপন ও কিয়ামতে আল্লাহর ক্ষমা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২২/৪৩৮

وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: يُدْنَى المُؤْمِنُ يَوْمَ القِيَامَة مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيهِ، فَيُقَرِّرُهُ بذُنُوبِهِ، فَيَقُولُ: أَتَعرِفُ ذَنْبَ كَذَا؟ أتَعرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: رَبِّ أعْرِفُ، قَالَ: فَإنِّي قَدْ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيا، وَأنَا أغْفِرُهَا لَكَ اليَومَ، فَيُعْطَى صَحِيفَةَ حَسَنَاتِهِ. مُتَّفَقٌ عَلَيهِ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’কেয়ামতের দিন ঈমানদারকে রাব্বুল আলামীনের এত নিকটে নিয়ে আনা হবে যে, আল্লাহ তা’আলা তার উপর নিজ পর্দা রেখে তার পাপসমূহের স্বীকারোক্তি আদায় করে নেবেন। তাকে জিজ্ঞেস করবেন, ’এই পাপ তুমি জান কি? এই পাপ চিন কি?’ মু’মিন বলবে, ’হে আমার প্রতিপালক! আমি জানি।’ তিনি বলবেন, ’আমি পৃথিবীতে তোমার পাপকে গোপন রেখেছি, আর আজ তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি।’ অতঃপর তাকে তার নেক আমলের আমলনামা দেওয়া হবে।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ২৪৪১, ৪৬৮৫, ৬০৭০, ৭৫১৪, মুসলিম ২৭৬৮, ইবনু মাজাহ ১৮৩, আহমাদ ৫৪১৩, ৫৭৯১

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২২/৪৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনে মুমিনের সঙ্গে আল্লাহর বিশেষ আচরণের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মুমিনকে তার রবের কাছে এত নিকটে আনা হবে যে আল্লাহ তার উপর নিজ পর্দা রাখবেন। তারপর তাকে তার পাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন, সে কি এগুলো চিনে? মুমিন বলবে, হে আমার রব, আমি জানি। তখন আল্লাহ বলবেন, আমি দুনিয়ায় তোমার পাপ গোপন রেখেছিলাম, আর আজ তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি। এরপর তাকে তার নেক আমলের আমলনামা দেওয়া হবে। এই হাদিসে আল্লাহর সতর বা পাপ গোপন রাখা, বান্দার স্বীকারোক্তি এবং ক্ষমার আশা এসেছে। মুমিনের উচিত পাপ থেকে বাঁচা, আর ভুল হলে আল্লাহর কাছে লজ্জা ও তওবা নিয়ে ফেরা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ দুনিয়ায় বান্দার পাপ গোপন রাখতে পারেন।
  • কিয়ামতের দিনে মুমিন নিজের পাপ স্বীকার করবে।
  • আল্লাহর ক্ষমা মুমিনের জন্য বড় আশা।
  • পাপ গোপন থাকলে অহংকার নয়, তওবা ও লজ্জা থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন