১/৬৬. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৫৮৮ - কবর যিয়ারতের দোয়া

পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দো‘আ

কবর যিয়ারতের দোয়া: সালাম ও নিরাপত্তা প্রার্থনা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৫৮৮

وَعَن بُرَيدَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى المَقَابِرِ أنْ يَقُولَ قَائِلُهُمْ: «السَّلاَمُ عَلَيْكُمْ أهلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنينَ وَالمُسلمينَ، وَإنَّا إنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقونَ، أسْألُ اللهَ لَنَا وَلَكُمُ العَافِيَةَ». رواه مسلم

বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন সাহাবীগণ কবরস্থান যেতেন, তখন নবী (ﷺ) তাঁদেরকে শিক্ষা দিতেন যে, তোমরা এ দো’আ পড়ো, আসসালা-মু আলাইকুম আহলাদ্দিয়া-রি মিনাল মুমিনীনা অলমুসলিমীন অইন্না ইনশা-আল্লা-হু বিকুম লালা-হিক্বূন আসআলুল্লা-হা লানা অলাকুমুল আ-ফিয়াহ। অর্থাৎ হে মু’মিন ও মুসলিম কবরবাসিগণ! যদি আল্লাহ চান তাহলে আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের এবং তোমাদের জন্য নিরাপত্তা চাচ্ছি। (মুসলিম) [১]

মুসলিম ৯৭৫, নাসায়ী ২০৪০, ইবনু মাজাহ ১৫৪৭, আহমাদ ২২৪৭৬, ২২৫৩০

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৫৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের কবরস্থানে যাওয়ার সময় কী দোয়া পড়তে হবে তা শিক্ষা দিয়েছেন। দোয়ায় মুমিন ও মুসলিম কবরবাসীদের সালাম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, আল্লাহ চাইলে আমরাও তাদের সঙ্গে মিলিত হব। শেষে আল্লাহর কাছে আমাদের এবং তাদের জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে। এই কবর যিয়ারতের দোয়া খুব সরল, কিন্তু গভীর অর্থবহ। এটি মানুষকে মনে করায়, কবরবাসীরা একদিন জীবিত ছিলেন, আর জীবিতরাও একদিন তাদের পথে যাবে। তাই কবরের দোয়া শুধু মৃতদের জন্য নয়; জীবিত মানুষের জন্যও সতর্কতা ও শিক্ষা। এতে সালাম, বিনয়, আখেরাত স্মরণ এবং আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবরস্থানে গেলে কবরবাসীদের সালাম দেওয়া শেখানো হয়েছে।
  • আল্লাহর কাছে জীবিত ও মৃত সবার জন্য নিরাপত্তা চাওয়া যায়।
  • কবর যিয়ারত মানুষকে নিজের শেষ পরিণতি মনে করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন