১/৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৮/৬৮ - অনর্থক কথা ও কাজ বর্জনের সৌন্দর্য

মুরাক্বাবাহ্ (আল্লাহর ধ্যান)

আল্লাহ তা‘আলা বলেন,﴾ ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ٢١٨ وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ٢١٩ ﴿ [الشعراء: ٢١٨، ٢١٩]অর্থাৎ “যিনি তোমাকে দেখেন; যখন তুমি দন্ডায়মান হও (নামাযে) এবং তোমাকে দেখেন সিজদাকারীদের সাথে উঠতে-বসতে।” (সূরা শু‘আরা ২১৮-২১৯ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ ﴿ [الحديد: ٤]অর্থাৎ “তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন।” (সূরা হাদীদ ৪ আয়াত)তিনি আরো বলেন,﴾ إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ ٥ ﴿ [ال عمران: ٥]অর্থাৎ “নিশ্চয়ই আল্লাহর কাছে যমীন ও আকাশের কোনো কিছুই গোপন নেই।” (সূরা আলে ইমরান ৫ আয়াত)তিনি আরো বলেন,﴾ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ ﴿ [الفجر: ١٤]অর্থাৎ “নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন।” (সূরা ফজর ১৪ আয়াত)তাঁর অমোঘ বাণী,﴾ يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ ١٩ ﴿ [غافر: ١٩]অর্থাৎ “চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত।”(সূরা মুমিন ১৯ আয়াত)এ ছাড়া এ প্রসঙ্গে আরো অনেক আয়াত রয়েছে। উক্ত মর্মবোধক হাদীসসমূহঃ-

অনর্থক কথা বর্জন: উত্তম ইসলামের সহজ চিহ্ন

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৮/৬৮

الثامن: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله ﷺ : «من حسن إسلام المرء تركه ما لا يعنيه» (حديث حسن رواه الترمذي وغيره)

আবূ হুরাইরাহ (রাঃ) কর্তৃক হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’মানুষের ইসলামের সৌন্দর্য (অর্থাৎ তার উত্তম মুসলিম হওয়ার একটি চিহ্ন) হল অনর্থক (কথা ও কাজ) বর্জন করা।’’[১] (হাসান হাদীস, তিরমিযী প্রমুখ)

তিরমিযী ২৩১৭, ইবনু মাজাহ ৩৯৭৬।

রিয়াদুস সালেহীন হাদিস ৮/৬৮-এর সারসংক্ষেপ

এই ছোট হাদিসটি জীবন গুছিয়ে নেওয়ার জন্য খুব কার্যকর। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কথা ও কাজ বর্জন করে। এখানে অনর্থক বলতে এমন বিষয় বোঝানো হয়েছে, যা তার দ্বীন, দুনিয়া বা দায়িত্বের কাজে লাগে না। মানুষ অনেক সময় অকারণ কথা, অযথা বিতর্ক, অন্যের বিষয়ে অতিরিক্ত আগ্রহ বা সময় নষ্টকারী কাজে জড়িয়ে পড়ে। হাদিসটি শেখায়, ভালো মুসলিম হওয়ার পথে শুধু বেশি কাজ করাই নয়; অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়াও গুরুত্বপূর্ণ। এতে সময় বাঁচে, মন পরিষ্কার থাকে এবং মানুষের সঙ্গে সম্পর্কও শান্ত থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপ্রয়োজনীয় কথা ও কাজ বর্জন উত্তম ইসলামের লক্ষণ।
  • অন্যের অপ্রাসঙ্গিক বিষয়ে জড়ানো থেকে বাঁচা উচিত।
  • সময় ও মনকে উপকারী কাজে ব্যয় করা ভালো।
  • নিজের দায়িত্বের বাইরে অযথা বিতর্কে না যাওয়া শেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন