২/৮৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৪/৬৯৩ - রাসূলের ভেদ রক্ষায় আনাস (রা.)
গোপনীয়তা রক্ষা করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسُۡٔولٗا﴿ [الاسراء: ٣٤]অর্থাৎ “প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।” (সূরা বানী ইস্রাঈল ৩৪ আয়াত)
রাসূলের গোপন কথা রক্ষা: আনাস (রা.)-এর আমানতদারি
রিয়াদুস সালেহীন : ৪/৬৯৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৬৯৩
وَعَن ثَابِتٍ، عَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: أتَى عَلَيَّ رَسُولُ اللهِ ﷺ ﷺ وَأنَا ألْعَبُ مَعَ الغِلْمَانِ، فَسَلمَ عَلَيْنَا، فَبَعَثَني إِلَى حَاجَةٍ، فَأبْطَأتُ عَلَى أُمِّي. فَلَمَّا جِئْتُ، قَالَتْ: مَا حَبَسَكَ؟ فَقُلتُ: بَعَثَني رَسُولُ الله ﷺ لِحَاجَةٍ، قَالَتْ: مَا حَاجَتُهُ؟ قُلْتُ: إنَّهاَ سِرٌّ . قَالَتْ: لاَ تُخْبِرَنَّ بِسرِّ رَسُولِ اللهِ ﷺ أحَداً، قَالَ أنَسٌ: وَاللهِ لَوْ حَدَّثْتُ بِهِ أحَداً لَحَدَّثْتُكَ بِهِ يَا ثَابِتُ.رواه مسلم وروى البخاري بعضه مختصراً.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এলেন যখন আমি বালকদের সাথে খেলা করছিলাম। অতঃপর তিনি আমাদেরকে সালাম দিয়ে আমাকে কোন কাজে পাঠালেন। সুতরাং আমার মায়ের নিকট আসতে বিলম্ব হয়ে গেল। তারপর যখন আমি (বাড়ি) এলাম, তখন মা বললেন, ’কিসে তোমাকে আটকে রেখেছিল?’ আমি বললাম, ’রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কোন প্রয়োজনে পাঠিয়েছিলেন।’ মা বললেন, ’তাঁর কী প্রয়োজন ছিল?’ আমি বললাম, ’সেটা তো ভেদের কথা।’ তিনি বললেন, ’তুমি রাসূলুল্লাহ (ﷺ) এর ভেদ খবরদার (কাউকে) বলবে না।’ আনাস (রাঃ) বলেন, ’আল্লাহর কসম! যদি আমি (এ ভেদ) কাউকে বলতাম, তাহলে তোমাকে বলতাম হে সাবেত!’ (মুসলিম, বুখারী সংক্ষেপে) [১]
সহীহুল বুখারী ৬২৮৯, মুসলিম ২৪৮২, আহমাদ ১১৬৪৯, ১২৩৭৩, ১২৬০৯, ১২৮৮০, ১২৯৬০, ১৩০৫৭, ১৩২৪২
রিয়াদুস সালেহীন হাদিস ৪/৬৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রা.)-এর ছোট বয়সের একটি ঘটনা এসেছে। তিনি বালকদের সঙ্গে খেলছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এসে তাদের সালাম দিলেন এবং আনাস (রা.)-কে একটি কাজে পাঠালেন। এতে তাঁর মায়ের কাছে ফিরতে দেরি হলো। মা জিজ্ঞেস করলেন, কেন দেরি হলো। আনাস (রা.) বললেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে একটি প্রয়োজনে পাঠিয়েছিলেন। মা যখন সেই প্রয়োজন জানতে চান, তিনি বলেন, এটি ভেদের কথা। তাঁর মা-ও তাঁকে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভেদ কাউকে বলবে না। আনাস (রা.) পরে বলেন, যদি কাউকে বলতাম, তবে সাবেতকে বলতাম। এই হাদিসে শিশু হলেও আমানত রক্ষা, গোপন কথা না বলা এবং নবীজির প্রতি শ্রদ্ধার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোপন কথা রক্ষা করা ছোট-বড় সবার দায়িত্ব।
- শিশুকেও আমানতদারি শেখানো যায়।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিশুদের সালাম দিতেন।
- কারও ব্যক্তিগত প্রয়োজন অকারণে প্রকাশ করা ঠিক নয়।
