২/৯২. অধ্যায়ঃ
গাম্ভীর্য ও স্থিরতা অবলম্বন করার মাহাত্ম্য
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ٦٣ ﴾ [الفرقان: ٦٢]অর্থাৎ “পরম দয়াময়ের দাস, যারা পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে, ’সালাম’।” (সূরা ফুরকান ৬৩ আয়াত)
রিয়াদুস সলেহিন : ১/৭০৮
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৭০৮
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: مَا رَأيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مُسْتَجْمِعاً قَطُّ ضَاحِكاً حَتَّى تُرَى مِنهُ لَهَوَاتُهُ، إنَّمَا كَانَ يَتَبَسَّمُ . متفقٌ عَلَيْهِ .
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’নবী (ﷺ)কে কখনো এমন উচ্চহাস্য হাসতে দেখিনি যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।’ (বুখারী-মুসলিম)[১]
সহীহুল বুখারী ৪৮২৯, ৩২০৬, ৬০৯২, মুসলিম ৮৯৯, তিরমিযী ৩২৫৭, আবূ দাউদ ৫০৯৮, ইবনু মাজাহ ৩৮৯১, আহমাদ ২৩৮৪৮, ২৪৮১৪, ২৫৫০৬
