২/৯৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৭১১ - ভালো কথা, মেহমানদারি ও আত্মীয়তা
মেহমানের খাতির করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤ إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ ٢٥ فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ ٢٦ فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ٢٧ ﴿ [الذاريات: ٢٤، ٢٧]অর্থাৎ “তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে সে বলল, সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর ইব্রাহীম সংগোপনে তার স্ত্রীর নিকট গেল এবং একটি (ভুনা) মাংসবহুল বাছুর নিয়ে এল। তা তাদের সামনে রাখল এবং বলল, তোমরা খাচ্ছ না কেন?” (সূরা যারিয়াত ২৪-২৭ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَجَآءَهُۥ قَوۡمُهُۥ يُهۡرَعُونَ إِلَيۡهِ وَمِن قَبۡلُ كَانُواْيَعۡمَلُونَ ٱلسَّئَِّاتِۚ قَالَ يَٰقَوۡمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِي هُنَّ أَطۡهَرُ لَكُمۡۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ فِي ضَيۡفِيٓۖ أَلَيۡسَ مِنكُمۡ رَجُلٞ رَّشِيدٞ ٧٨ ﴿ [هود: ٧٨]অর্থাৎ “আর তার সম্প্রদায় তার কাছে ছুটে এল এবং তারা পূর্ব হতে কুকর্ম করেই আসছিল; লূত বলল, হে আমার সম্প্রদায়! (তোমাদের ঘরে) আমার এই কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য পবিত্রতম। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে আমার মেহমানদের ব্যাপারে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি কোন ভালো মানুষ নেই?” (সূরা হুদ ৭৮ আয়াত)
ভালো কথা বলো বা চুপ থাকো: ঈমানের সুন্দর শিষ্টাচার
রিয়াদুস সালেহীন : ১/৭১১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৭১১
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه: أنَّ النبيَّ ﷺ، قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، فَلْيَقُلْ خَيْراً أَوْ لِيَصْمُتْ». متفقٌ عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।’’ (বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬০১৮, ৩৩৩১, ৫১৮৪, ৫১৮৬, ৬১৩৬, ৬১৩৮, ৬৪৭৫, মুসলিম ৪৭, ১৪৬৮, তিরমিযী ১১৮৮, আহমাদ ৭৫৭১, ৯২৪০, ৯৩১২, ৯৫০৩, ১০০৭১, ১০৪৫৭৫, দারেমী ২২২২
রিয়াদুস সালেহীন হাদিস ১/৭১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তিনটি গুরুত্বপূর্ণ শিষ্টাচারকে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমানের সঙ্গে যুক্ত করেছেন। প্রথমত, যে ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে। দ্বিতীয়ত, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে। তৃতীয়ত, সে যেন ভালো কথা বলে; না হলে চুপ থাকে। এখানে মূল শিক্ষা হলো, ঈমান শুধু মুখের দাবি নয়; আচরণে তার প্রভাব থাকা দরকার। মেহমানের সম্মান সামাজিক সম্পর্ককে সুন্দর করে, আত্মীয়তার বন্ধন পরিবারকে ধরে রাখে, আর ভালো কথা বলা বা চুপ থাকা মানুষের ক্ষতি থেকে বাঁচায়। এই হাদিস দৈনন্দিন জীবনের জন্য খুব সহজ কিন্তু গভীর নির্দেশনা দেয়। কথা বলার আগে ভাবা, আত্মীয়ের অধিকার রাখা এবং মেহমানকে সম্মান করা—এসব মুসলিম চরিত্রের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মেহমানের সম্মান করা ঈমানদার আচরণের অংশ।
- আত্মীয়তার বন্ধন রক্ষা করা গুরুত্বপূর্ণ।
- ভালো কথা বলতে না পারলে চুপ থাকা নিরাপদ ও সুন্দর পথ।
