৩/১০০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৭৩৫ - খাবারে বিসমিল্লাহ না বলার ক্ষতি

শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা

খাবারে বিসমিল্লাহর গুরুত্ব: শয়তান থেকে খাবার রক্ষার আদব

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৭৩৫

وَعَن حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: كُنَّا إِذَا حَضَرْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ طَعَاماً، لَمْ نَضَعْ أَيدِينَا حَتَّى يَبْدَأَ رَسُولُ اللهِ ﷺ ﷺ فَيَضَعَ يَدَهُ، وَإنَّا حَضَرْنَا مَعَهُ مَرَّةً طَعَاماً، فَجَاءَتْ جَارِيَةٌ كَأنَّهَا تُدْفَعُ، فَذَهَبَتْ لِتَضَعَ يَدَهَا في الطَّعَامِ، فَأَخَذَ رَسُولُ اللهِ ﷺ ﷺ بِيَدِهَا، ثُمَّ جَاءَ أَعْرَابِيّ كأنَّمَا يُدْفَعُ، فَأخَذَ بِيَدهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: « إنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ أنْ لاَ يُذْكَرَ اسْمُ اللهِ تَعَالَى عَلَيْهِ، وَإنَّهُ جَاءَ بِهَذِهِ الجَارِيَةِ لِيَسْتَحِلَّ بِهَا، فأَخَذْتُ بِيَدِهَا، فَجَاءَ بِهَذَا الأَعرَابيّ لِيَسْتَحِلَّ بِهِ، فَأخذْتُ بِيَدِهِ، والَّذِي نَفْسِي بِيَدِهِ، إنَّ يَدَهُ فِي يَدِي مَعَ يَدَيْهِمَا» ثُمَّ ذَكَرَ اسْمَ اللهِ تَعَالَى وَأكَلَ. رواه مسلم

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা যখন আল্লাহর রাসূল (ﷺ) এর সঙ্গে আহারে বসতাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) খাবারে হাত রেখে শুরু না করা পর্যন্ত আমরা তাতে হাত রাখতাম না (এবং আহার শুরু করতাম না)। একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে খাবারে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বাচ্চা মেয়ে এমনভাবে এল, যেন তাকে (পিছন থেকে) ধাক্কা দেওয়া হচ্ছিল এবং সে নিজ হাত খাবারে দিতে উদ্যত হয়েছিল, এমন অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) তার হাত ধরে নিলেন।তারপর এক বেদুঈনও (তদ্রূপ দ্রুত বেগে) এল, যেন তাকে ধাক্কা মারা হচ্ছিল (সেও খাবারে হাত রাখতে উদ্যত হলে) রাসূলুল্লাহ (ﷺ) তার হাতও ধরে নিলেন এবং বললেন, ’’যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়নি, শয়তান সে খাদ্যকে হালাল মনে করে। আর এ মেয়েটিকে শয়তানই নিয়ে এসেছে, যাতে ওর বদৌলতে নিজের জন্য খাদ্য হালাল করতে পারে। কিন্তু আমি তার হাত ধরে ফেললাম। তারপর সে বেদুঈনকে নিয়ে এল, যাতে ওর দ্বারা খাদ্য হালাল করতে পারে। কিন্তু আমি ওর হাতও ধরে নিলাম। সেই মহান সত্তার কসম! যার হাতে আমার প্রাণ আছে, শয়তানের হাত ঐ দু’জনের হাতের সঙ্গে আমার হাতে (ধরা পড়েছিল)।’’ অতঃপর তিনি ’বিসমিল্লাহ’ বলে আহার করলেন। (মুসলিম)[১]

মুসলিম ২০১৭, তিরমিযী ১৮১২, ২৮৫৭, আবূ দাউদ ৩৭৩১, ৩৭৩৩, ইবনু মাজাহ ৩৪১০, আহমাদ ১৩৮১৬, ১৩৮৭১, ১৪০২৫, ১৪৫৯৭, ১৪৭১৭, মুওয়াত্তা মালেক ১৭২৭

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৭৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রা.) খাবারের একটি ঘটনা বর্ণনা করেছেন। সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে খাবারে বসলে তিনি শুরু না করা পর্যন্ত তারা খাবারে হাত দিতেন না। একবার একটি বাচ্চা মেয়ে দ্রুত এসে খাবারে হাত দিতে যাচ্ছিল, নবীজি তার হাত ধরে নিলেন। পরে এক বেদুঈনও একইভাবে এলে তার হাতও ধরলেন। এরপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়নি, শয়তান সে খাবারকে নিজের জন্য হালাল মনে করে। তিনি জানালেন, শয়তান এদের মাধ্যমে খাবার হালাল করতে চেয়েছিল। তারপর তিনি আল্লাহর নাম নিয়ে আহার করলেন। হাদিসটি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার গুরুত্ব এবং নবীজির সামনে খাবারের আদব স্পষ্ট করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া জরুরি আদব।
  • নবীজি শুরু না করা পর্যন্ত সাহাবীরা খাবারে হাত দিতেন না।
  • আল্লাহর নাম ছাড়া খাবারে শয়তানের অংশ নেওয়ার কথা হাদিসে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন