৩/১০০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৩৬ - ভুলে গেলে বিসমিল্লাহ বলার শিক্ষা
শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা
বিসমিল্লাহ ভুলে গেলে: খাবারের শেষে স্মরণ করার সুন্দর আদব
রিয়াদুস সালেহীন : ৫/৭৩৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭৩৬
وَعَنْ أُمَيَّةَ بْنِ مَخْشِيٍّ الصَّحَابِيِّ رضي الله عنه قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ ﷺ جَالساً، ورَجُلٌ يأْكُلُ، فَلَمْ يُسَمِّ اللهَ حَتّىٰ لَمْ يَبْقَ مِنْ طَعَامِهِ لُقْمَةٌ، فَلَمَّا رَفَعَهَا إِلىٰ فِيْهِ، قَالَ: بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ، فَضَحِكَ النَّبِيُّ ﷺ، ثُمَّ قَالَ: «مَا زَالَ الشَّيْطَانُ يَأْكُلُ مَعَهُ، فَلمَّا ذَكَرَ اسْمَ اللهِ استْقَاءَ مَا فِيْ بَطْنِهِ». رواه أبو داود، والنسائي.
উমাইয়্যাহ্ ইবনু মাখ্শী সাহাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বসা ছিলেন এবং এক ব্যক্তি আল্লাহর নাম না নিয়েই খাবার খাচ্ছিলো। তার খাওয়া শেষ হতে আর কেবল এক লোকমা বাকি। এই শেষ লোকমাটি মুখে দেওয়ার সময় সে বললো, ’’বিস্মিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’’ (আমি আল্লাহর নাম নিচ্ছি খাওয়ার শুরু এবং শেষভাগে)। এতে রাসূলুল্লাহ (ﷺ) হেসে দিলেন। তিনি বললেনঃ তার সাথে শয়তান বরাবর খাবার খেয়ে যাচ্ছিল। সে আল্লাহর নাম নেয়ার সাথে সাথেই শয়তানের পেটে যা কিছু ছিল, বমি করে সবকিছু ফেলে দিল। (আবু দাউদ, নাসায়ী)[১]
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল, কারণ এর মধ্যে মুসান্না ইবনু আব্দুর রহমান খুযা‘ঈ নামক এক বর্ণনাকারী রয়েছেন তিনি মাজহূল যেমনটি ইবনুল মাদীনী বলেছেন। উল্লেখ্য এ ভাষায় হাদীসটি দুর্বল হলেও সহীহ্ হাদীসের মধ্যে আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, রসূল (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যখন খাবে তখন সে যেন আল্লাহর নাম নেই (বিসমিল্লাহ্ বলে)। যদি প্রথমে আল্লাহর নাম উল্লেখ করতে ভুলে যায় তাহলে সে যেন বলেঃ বিসমিল্লাহি আওয়ালুহু অআখেরুহু। [‘‘সহীহ্ আবী দাঊদ’’ (৩৭৬৭), ‘‘সহীহ্ ইবনু মাজাহ্’’ (৩২৬৪) ও ‘‘ইরওয়াউল গালীল’’ (১৯৬৫)]।
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বসা ছিলেন এবং একজন লোক আল্লাহর নাম না নিয়ে খাচ্ছিল। তার খাবার প্রায় শেষ হয়ে গেল, শুধু এক লোকমা বাকি ছিল। শেষ লোকমা মুখে দেওয়ার সময় সে বলল, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ। এতে নবীজি হাসলেন এবং বললেন, শয়তান তার সঙ্গে খাবার খাচ্ছিল; সে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের পেটে যা ছিল, তা বমি করে ফেলে দিল। এই হাদিস খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার গুরুত্ব দেখায়। একই সঙ্গে ভুলে গেলে শেষেও আল্লাহর নাম নেওয়ার শিক্ষা দেয়। ভুল বুঝে সংশোধন করা এখানে গুরুত্বপূর্ণ বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে পরে স্মরণ হলে বলা যায়।
- আল্লাহর নাম ছাড়া শয়তানের সঙ্গে খাবার খাওয়ার কথা হাদিসে এসেছে।
- ভুল হয়ে গেলে তা ঠিক করার সুযোগ আছে।
