৭/১৫২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৯২৬ - বিপদের সময় পড়ার দোয়া

মৃতের নিকট কী বলা যাবে? এবং মৃতের পরিজনরা কী বলবে?

বিপদের সময় পড়ার দোয়া: ইন্না লিল্লাহ ও উত্তম বিনিময়

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯২৬

وَعَنْها، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: « مَا مِنْ عَبْدٍ تُصيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ: إِنَّا ِللهِ وَإنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللهم أجُرْنِي فِي مُصِيبَتي وَاخْلُفْ لِي خَيراً مِنْهَا، إِلاَّ أَجَرَهُ اللهُ تَعَالَى فِي مُصِيبَتِهِ وَأخْلَفَ لَهُ خَيْراً مِنْهَا. قَالَتْ: فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَة قُلتُ كَمَا أمَرَنِي رَسُولُ اللهِ ﷺ، فَأخْلَفَ اللهُ لِي خَيْراً مِنْهُ رَسُولَ اللهِ ﷺ. رواه مسلم

উম্মে সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’যে বান্দা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া বলবে, ’ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জি’ঊন, আল্লা-হুম্মা’জুরনী ফী মুসীবাতী অখ্লুফলী খাইরাম মিনহা।’ (যার অর্থ, আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! তুমি আমাকে আমার এই বিপদে প্রতিদান দাও এবং তার জায়গায় উত্তম বিনিময় প্রদান কর।) আল্লাহ তাকে তার বিপদে প্রতিদান ও তার জায়গায় উত্তম বিনিময় দান করবেন।’’উম্মে সালামাহ (রাঃ) বলেন, ’যখন আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি সেইরূপ বললাম, যেরূপ বলার আদেশ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম বিনিময় রাসূলুল্লাহ (ﷺ)-কে (স্বামীরূপে) প্রদান করলেন।’ (মুসলিম) [১]

মুসলিম ৯১৮, ৯১৯, তিরমিযী ৯৭৭, নাসায়ী ১৮২৫, আহমাদ ৩১১৯, ইবনু মাজাহ ১৪৪৭, আহমাদ ২৫৯৫৮, ২৬০৬৮, ২৬০৯৫, ৬১২৯, ২৬১৫৭, ২৬১৯৯, মুওয়াত্তা মালিক ৫৫৮

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/৯২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিপদের সময় পড়ার একটি দোয়া শেখানো হয়েছে। দোয়াটি হলো: ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা’জুরনী ফী মুসীবাতী ওয়া আখলুফলী খাইরাম মিনহা।’ অর্থ হলো, আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমার বিপদে আমাকে প্রতিদান দাও এবং এর বদলে আমাকে উত্তম দান করো। উম্মে সালামাহ (রাঃ) এই দোয়া করেছিলেন আবূ সালামাহ (রাঃ)-এর মৃত্যুর পর। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাকে প্রতিদান ও উত্তম বিনিময় দেন। তাই বিপদের সময় শুধু দুঃখে ডুবে না গিয়ে আল্লাহর দিকে ফিরে দোয়া করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিপদের সময় ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলা উচিত।
  • দুঃখের সময় আল্লাহর কাছে প্রতিদান ও উত্তম বিনিময় চাওয়া যায়।
  • মুসিবতের সময় ধৈর্য, দোয়া ও আল্লাহর দিকে ফিরে যাওয়া বড় শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন