৭/১৫২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯২৭ - সন্তানের মৃত্যুতে ধৈর্যের ফজিলত
মৃতের নিকট কী বলা যাবে? এবং মৃতের পরিজনরা কী বলবে?
সন্তানের মৃত্যুতে ধৈর্য ও ইন্না লিল্লাহ পড়ার ফজিলত
রিয়াদুস সালেহীন : ৩/৯২৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৯২৭
وَعَنْ أَبي مُوسَى رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: «إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ، قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَة فُؤَادِهِ؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ. فَيَقُولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيْتاً فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ». رواه الترمذي، وَقَالَ: «حديث حسن»
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ’তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ?’ তাঁরা বলেন, ’হ্যাঁ।’ অতঃপর আল্লাহ বলেন, ’তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছ?’ তাঁরা বলেন, ’হ্যাঁ।’ তারপর তিনি বলেন, ’আমার বান্দা কী বলেছে?’ তাঁরা উত্তরে বলেন, ’সে তোমার প্রশংসা করেছে এবং ’’ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জিঊন’’ পড়েছে।’ আল্লাহ তা’আলা বলেন, ’তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নাম রাখ---প্রশংসা-গৃহ।’ (তিরমিযী, হাসান) [১]
তিরমিযী ১০২১, আহমাদ ১৯২২৬
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/৯২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সন্তানের মৃত্যুতে মুমিনের ধৈর্যের বড় শিক্ষা আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ? তারা বলে, হ্যাঁ। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা জানায়, সে আল্লাহর প্রশংসা করেছে এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়েছে। তখন আল্লাহ বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর বানাও এবং তার নাম রাখো ‘বাইতুল হামদ’ বা প্রশংসা-গৃহ। এই হাদিসে কষ্টের সময় আল্লাহর প্রশংসা ও ধৈর্যের মর্যাদা স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের মৃত্যু বড় কষ্ট, তবু ধৈর্য রাখা মুমিনের গুণ।
- মুসিবতে আল্লাহর প্রশংসা ও ইন্না লিল্লাহ পড়া বড় ফজিলতের কাজ।
- সওয়াবের আশায় ধৈর্য ধরলে আল্লাহর কাছে বিশেষ প্রতিদানের আশা করা যায়।
