৮/১৭৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৮৯ - মঞ্জিলে নামার দোয়া ও আশ্রয়

কোন মঞ্জিলে (বিশ্রাম নিতে) অবতরণ করলে সেখানে কী দো‘আ পড়বে?

মঞ্জিলে নামার দোয়া: সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয়

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯৮৯

عَن خَولَةَ بِنتِ حَكِيمٍ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: «مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ». رواه مسلم

খাওলা বিনতে হাকীম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, ’’যে ব্যক্তি (সফরের) কোন মঞ্জিলে নেমে এই দোয়া পড়বে, ’আঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মাতি মিন শার্রি মা খালাক্ব।’ (অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি।) তাহলে সে মঞ্জিল থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোন জিনিস তার কোন ক্ষতি করতে পারবে না। (মুসলিম) [১]

মুসলিম ২৭০৮, তিরমিযী ৩৪৩৭, ইবনু মাজাহ ৩৫৩৭, আহমাদ ২৬৫৭৯, ২৬৫৮৪, ২৬৭৬৫, দারেমী ২৬৮০

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সফরে কোনো মঞ্জিলে নামার দোয়া শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে নেমে বলবে—‘আঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মাতি মিন শার্রি মা খালাক্ব’, অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয়ে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই—তাহলে সে ঐ স্থান থেকে রওনা হওয়া পর্যন্ত কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। এখানে মূল শিক্ষা হলো, নতুন জায়গায় নামলে আল্লাহর আশ্রয় চাওয়া। সফরের পথে মানুষ অপরিচিত স্থানে থাকে, নানা ভয় বা অজানা ঝুঁকি থাকতে পারে। তাই মঞ্জিলে নামার দোয়া মুসাফিরের নিরাপত্তা ও আল্লাহর ওপর ভরসার সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপরিচিত স্থানে নামলে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত।
  • সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার দোয়া এই হাদিসে শেখানো হয়েছে।
  • সফরের মঞ্জিলে দোয়া পড়া মুসাফিরের আদব।
  • আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন